সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেল থেকে ফের জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez) চিঠি পাঠাল ‘ঠগবাজ’ সুকেশ চন্দ্রশেখর। এবার অভিনেত্রীর জন্য নবরাত্রির উপোস করবে সে, এমনটাই জানিয়েছে চিঠিতে। আবার অভিনেত্রীর রূপেরও ভূয়সী প্রশংসা করেছে।

২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ। তার সঙ্গে সম্পর্কের জেরেই আইনি জটিলতায় জড়াতে হয়েছে জ্যাকলিনকে। যদিও এর আগে আদালতে সুকেশ দাবি করে, ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় জ্যাকলিন কোনওভাবেই জড়িত নন। বিচারকের সামনে সুকেশ তখন বলেছিল, “জ্যাকলিন এই মামলার অংশ নয়, ওর কোনও চিন্তা নেই। আমি ওকে বাঁচানোর জন্যই এখানে আছি।” যদিও সুকেশ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন জ্যাকলিন। এ বিষয়ে একটিও মন্তব্য খরচ করতে তিনি রাজি নন।
[আরও পড়ুন: লুটিয়ে পড়েছে রানির শাড়ির আঁচল, এই কাজটি করলেন শাহরুখ, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা]
আপাতত তিহার জেলে বন্দি সুকেশ (Sukesh Chandrashekhar)। সেখান থেকেই জ্যাকলিনকে একের পর এক চিঠি পাঠিয়ে চলেছে। এবার জ্যাকলিনকে বাঘিনী বলে সম্বোধন করে লেখেন, “বেবি প্রথমেই বলি দোহার শোয়ে তোমায় দারুণ হট লাগছিল। আমার বম্মা তোমার থেকে সুন্দর এ পৃথিবীতে আর কেউ নেই।”

এরপরই সুকেশ লেখে, “জীবনে এই প্রথমবার শুধু তোমার জন্য নবরাত্রির ৯ দিন উপোস করব যাতে তুমি ভালো থাকো আর আমাদের চারপাশের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায়।” নবরাত্রির নবম দিলে বৈষ্ণো দেবী আর মহাকালেশ্বর মন্দিরে পুজো দেবে বলেও জানায় সুকেশ। কঠিন এই সময় কেটে যাবে, এমনটাই বিশ্বাস তার।

[আরও পড়ুন: পুজোর প্রাপ্তি! ‘মিতিন মাসি’ কোয়েলের সঙ্গে দেখা রোনাল্ডিনহোর, উচ্ছ্বসিত অনুরাগীরা]
সর্বশেষ খবর
-
ব্রাজিলের ক্লিনিকে বডি কাউন্ট ‘শূন্য’ করার দাম ১১ লক্ষ টাকা! কেন চিন্তাজনক এমন ট্রেন্ড?
-
জার্মানিতে বন্দুকবাজের হানা! মৃত অন্তত ৫, এলাকায় তুমুল আতঙ্ক
-
চাঙ্গা হবে অর্থনীতি, জাপান-হংকংয়ের মতো ভারতেও এবার ভাসমান বিমানবন্দর! তৈরি হচ্ছে কোন রাজ্যে?
-
আগস্টেই অভিন্ন দেওয়ানি বিধি বিল, ‘সংকল্প’ পূরণে বিধানসভায় কমিটি তৈরির ঘোষণা শুভেন্দুর
-
কাটমানি নেওয়ার অভিযোগ, সবংয়ে গ্রেপ্তার মানস ভুঁইয়া ঘনিষ্ট তৃণমূল নেতা!