সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন ধরেই দাদাসাহেব ফালকের বায়পিকের খবরে বিনোদুনিয়া তোলপাড়। বলিউড বনাম দক্ষিণী চলচ্চিত্র জগতের মধ্যে দড়ি টানাটানি চলছে। তার মধ্যেই কার্যত বোমা ফাটালেন দাদাসাহেব ফালকের নাতি চন্দ্রশেখর শ্রীকৃষ্ণ পুসলকর। রাজামৌলি দাদাসাহেব ফালকের বায়োপিক বানাচ্ছেন । সেই ছবির নাম ‘মেড ইন ইন্ডিয়া’। রাজামৌলির উপর এই নিয়েই একপ্রকার ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
চন্দ্রশেখর শ্রীকৃষ্ণ পুসলকর বলেন, “আমি শুনতে পেয়েছি রাজামৌলি দাদাসাহেব ফালকের বায়োপিক বানাচ্ছেন। কিন্তু আমি সরাসরি এই সম্পর্কে কিছুই জানি না। তিনি আমাকে কিছুই জানাননি। তাঁর টিম থেকেও কেউ আমার সঙ্গে এই ছবি নিয়ে কোনও কথা বলেননি। যদি সত্যিই তিনি এই ছবি বানান তাহলে তাঁর উচিত ছিল অন্তত দাদাসাহেব ফালকের পরিবারের সঙ্গে অন্তত কথা বলা। সংশ্লিষ্ট ব্যাক্তিত্বের পরিবারকে না জানিয়ে কোনও কিছু করা উচিত নয়।”
একইসঙ্গে আমির ও রাজকুমার হিরানির টিমের প্রশংসা করেছেন তিনি। তাঁদের ৪ বছরের পরিশ্রম ও তাঁর বিশ্বাস অর্জন করা নিয়ে তিনি খুশি। বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে একটা ঠান্ডা লড়াই বরাবরের। দুই ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে নানা দ্বন্দ্ব রয়েছেই। দাদাসাহেব ফালকের বায়োপিক নিয়ে ঘোষণার পরেই দুই ইন্ডাস্ট্রির মধ্যে শুরু হয়েছে দড়ি টানাটানি। বৃহস্পতিবার ভারতীয় চলচ্চিত্র জগতের পথিকৃৎ দাদাসাহেব ফালকের বায়োপিক নিয়ে ঘোষণা করেন আমির। তারপর থেকেই যেন রীতিমতো প্রতিযোগিতা চলছে তারই মাঝে মুখ খুললেন দাদাসাহেব ফালকের নাতি চন্দ্রশেখর শ্রীকৃষ্ণ পুসলকর।
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের