নির্লজ্জ সেলফি! ফের নেটদুনিয়ার রোষে ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী

দেখে নিন কোন ছবির জন্য ট্রোলড হতে হল তাঁকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৪, ২০১৭, ১৪:২২

options
link
নির্লজ্জ সেলফি! ফের নেটদুনিয়ার রোষে ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমির খানের দঙ্গল বদলে দিয়েছে তাঁর জীবন। রাতারাতি স্টার হয়ে উঠেছেন বড়পর্দার গীতা ফোগাট অর্থাৎ ফতিমা সানা শেখ। বলিউডের এখন অন্যতম চর্চিত নাম। কিন্তু সেটাই যেন এবার কাল হল ফতিমার। বর্তমানে সোশ্যাল সাইটে ছবি আপলোড করলেই বিতর্কের মুখে পড়তে হচ্ছে অভিনেত্রীদের। শাড়ি থেকে সুইমস্যুট, পরনে যাই থাকুক না কেন হেনস্তার শিকার হচ্ছেন তাঁরা। রবিনা ট্যান্ডন, সোহা আলি খান থেকে শুরু করে দীপিকা পাডুকোন, কে নেই সেই তালিকায়। এবার সেখানেই নাম জুড়ল ‘দঙ্গল’ খ্যাত ফতিমার। কেবলমাত্র শাড়ি পরার জন্যই নেটদুনিয়ার রোষে পড়লেন তিনি।

Advertisement

[জানেন, কেন এবার নিজের জন্মদিন পালন করলেন না অমিতাভ বচ্চন?]

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেন ফতিমা। যেখানে লাল হলুদ রংয়ের একটি ব্লাউজ এবং কালো রংয়ের একটি শাড়ি পরে রয়েছেন তিনি। কিন্তু ওই সারির কারণেই নেটদুনিয়ায় ট্রোলড হলেন ফতিমা। কেন তিনি কোমরের নিচে শাড়িটি পরেছেন? সেই প্রশ্ন তুলে ফতিমার নিন্দা করেন জনৈক ব্যক্তি। অপর একজন লেখেন, আপনাকে বোকার মতো লাগছে। কেউ লেখেন, ভগবানকে ভয় পাও। কেউ লেখেন, সত্যিই নির্লজ্জ। যদিও অনেকেই আমার ফতিমার পাশে দাঁড়ান। উলটোদিকে, ফতিমা যেন জানতেন এই পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের মুখে পড়তে হবে তাঁকে। তাই ছবিটিতে ক্যাপশন দিয়েছিলেন ‘নির্লজ্জ সেলফি’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

Shameless selfie😬📸 credit for Saree @swatimukund 😘😘

A post shared by Fatima Sana Shaikh (@fatimasanashaikh) on

Sana

এই প্রথম নয়, এর আগেও সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের মুখে পড়েছিলেন ফতিমা। গত জুন মাসে সুইমস্যুট পরে সমুদ্র তীরে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন ২৫ বছর বয়সি এই অভিনেত্রী। অনেকেই মনে করেন, রমজান মাসে ফতিমার এ হেন ছবি পোস্ট করা অপরাধ হয়েছে। ব্যস, টুইটারে ট্রোলড হতে শুরু করেন ফতিমা।

[মুক্তির আগেই আডবানির প্রশংসা কুড়িয়ে নিল ‘সিক্রেট সুপারস্টার’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.