চলতি বছরের শুরুতে আত্মহত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন গায়িকা তথা ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী। তারপর পেরিয়েছে কয়েকমাস। স্বামীর সঙ্গে দূরত্ব বেড়েছে শতযোজন। এখন আর একসঙ্গে থাকছেন না তাঁরা। এখন স্বামীর স্মৃতি ভোলার চেষ্টায় গায়িকা। সোশাল মিডিয়ায় মনের কথা প্রকাশ করে তিনি লিখলেন, ‘আমরা সহজেই ভালোবেসে ফেলি কিন্তু ভালোবাসার আগে কীভাবে যাচাই করতে হয় যে মানুষটা আদেও আমাদের ভালোবাসার যোগ্য কিনা!’
আরও পড়ুন:

সোশাল মিডিয়ায় ঠিক কী লিখেছেন দেবলীনা? দীর্ঘ পোস্টের মনের ভিতরটা যে ঝড়় তোলপাড় করে দিচ্ছে তা বুঝিয়েছেন তিনি। লিখেছেন, ‘পরিবর্তন, হ্যাঁ পরিবর্তন নিয়মিত ঘটে চলেছে। কিছু পরিবর্তন ভালো, আবার কিছু পরিবর্তন খুবই কষ্টদায়ক। একটা সময় কারও জন্য তাড়াতাড়ি বাড়ি ফেরার তাড়া থাকত। এখন আর সেই তাড়া নেই। একটা সময় কারও জন্য বাড়ি ফেরার সময় হাতে করে কিছু নিয়ে ফিরতাম। ভালো লাগতো সেই মুখের হাসি এখন আর সেসব ইচ্ছা নেই বা দরকার ও পরে না। একটা সময় কারও জন্য রাত জেগে থাকতাম বা বাড়ি ফেরার অপেক্ষায় থাকতাম এখন অপেক্ষার কোনও কারণ নেই। একটা সময় সারা দুনিয়ার মানুষ যদি আমার সাজগোজের প্রশংসা করতো আমি একজনের প্রশংসার দিকেই তাকিয়ে থাকতাম, এখন সে সব অতীত।’

এরপরই তিনি লেখেন, ‘আমরা মানুষকে ভালোবেসে ফেলি কিন্তু ভালোবাসার আগে কীভাবে যাচাই করতে হয় যে মানুষটা আদৌও আমাদের ভালোবাসার যোগ্য কিনা? সে আদৌও আমাদের ভালোবাসাকে সন্মান করে কিনা? এটা বুঝতে ভুল হয়ে যায়। কখনও বুঝেও বুঝি না, উলটে নিজের মনকে বোঝাই।’ সেই পোস্টেই অতীত ভুলতে চেয়ে দেবলীনা লিখেছেন, ‘জীবনে প্রচুর খারাপ স্মৃতিকে ভালো বানিয়েছি। কিন্তু কিছু স্মৃতি মুছে গেলেই ভালো হতো।’ অর্থাৎ বুঝিয়ে দিলেন, আর ফিরে যাওয়ার পথ নেই। এখন প্রবাহপর্বকে মুছে ফেলার চেষ্টায় গায়িকা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আলোচনা ব্যর্থ হলে যুদ্ধের জন্য প্রস্তুত’, আমেরিকার বিরুদ্ধে ‘আল্লার উপহার’ হরমুজই অস্ত্র ইরানের!
-
জার্সি বেচে সন্তানকে বাঁচান প্যারাগুয়ের নায়ক গিল, ‘আকাশের ঠিকানায়’ দাদুকে চুমু গোলদাতা এনসিসোর
-
মমতা অতীত, জোটের প্রশ্নই নেই! বিজেপির বাংলায় কংগ্রেস কর্মীদের লড়াইয়ের ডাক বেণুগোপালের
-
‘মা-কাকিমা ছাড়া রোল পাবে না’, এবার রচনাকে পালটা কল্যাণের, প্রশ্ন তুললেন শিক্ষাগত যোগ্যতা নিয়েও
-
৩২ হিরে ও সাদা সোনা বসানো ঘড়ি! উইম্বলডনে ক্যামব্যাকে হেরেও নজরকাড়া সেরেনা