সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপিকা, সোনাক্ষী, জ্যাকলিনদের না কি বিয়ে হয়ে গিয়েছে! তাও আবার উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলার তিন বাসিন্দার সঙ্গে৷ এমন মুচমুচে খবরে সরগরম সাহেবগঞ্জ গ্রামের আনাচ-কানাচ৷ এই তিনজন ছাড়াও তালিকায় রয়েছে সদ্য মা হওয়া রানি মুখোপাধ্যায়ের নামও৷ হঠাৎ এমন কাণ্ড কেন?
জানা গিয়েছে, সেখানকার রেশনকার্ডেই হয়েছে এমন গলদ৷ উত্তরপ্রদেশের এক রেশন দোকানের লিস্ট অনুযায়ী দীপিকা পাড়ুকোন, জ্যাকলিন ফার্নান্ডেজ ও সোনাক্ষী সিনহা স্থানীয় বাসিন্দা রাকেশ চন্দ্র, সাধু লাল ও রমেশ চন্দ্রের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ৷ খবরটি প্রথম প্রকাশ্যে আসে ফারুখাবাদের খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইটে৷
রেশন কার্ডের তথ্য অনুযায়ী, রামরূপ নামে এক ব্যক্তির স্ত্রী রানি মুখোপাধ্যায়৷ এমনকি এই রেশন কার্ডগুলিতে বলা হয়েছে, দীপিকা জেনারেল ও বাকিরা ওবিসি তালিকার অন্তর্ভুক্ত৷ প্রত্যেক অভিনেত্রীর বার্ষিক আয় দেখানো হয়ছে ১৮০০০/- এবং ওবিসি তালিকার তিন অভিনেত্রী সরকারি ‘অন্ত্যদয়া’ স্কিমের অন্তর্ভুক্ত৷ এই খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠেছে এপিএল ও বিপিএল কার্ডের অপব্যবহার নিয়ে৷
সমাজকর্মীরা বিষয়টির প্রতিবাদ করেন ও রেশন দোকানের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ কায়েমগঞ্জ তহশিলের এসডিএম অজিত সিংহ জানিয়েছেন, বিষয়টা নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা হবে ও ভুল সংশোধন করা হবে৷ অপরাধীকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে৷
সর্বশেষ খবর
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা