দেশজুড়ে ‘ধুরন্ধর ২’ ঝড়ের মাঝেই চমকপ্রদ সচেতনতার প্রচার দিল্লি পুলিশের (Delhi Police)। গত ডিসেম্বরে প্রথমভাগ রিলিজের পরই ‘ধুরন্ধর’ স্টাইলে মাদকবিরোধী প্রচার করে শোরগোল ফেলে দিয়েছিল সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন। এবার সিক্যুয়েলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এবার দিল্লি পুলিশের অনুপ্রেরণা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ‘জামিল জামিলি’র চরিত্রটি।
আরও পড়ুন:
প্রথমপর্ব থেকেই ‘জামিল জামালি’র চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন রাকেশ বেদি। স্পাই-অ্যাকশন ঘরানার সিক্যুয়েলের চিত্রনাট্যেও সংশ্লিষ্ট চরিত্রটিকে বেশ অনেকটা অংশ জুড়ে রাখা হয়েছে। খোদ রণবীর সিং রাকেশের প্রশংসা করে বলেছেন, “সিক্যুয়েলের আসল স্টার আপনিই।”
ফিল্মি কায়দায় সচেতনতার প্রচার করতে দিল্লি পুলিশের জুড়ি মেলা ভার! এযাবৎকাল বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া বহু বলিউড সিনেমার আইকনিক দৃশ্য-সংলাপের আঁধারে জনগণকে সচেতন করেছে দিল্লির পুলিশ প্রশাসন। এবার রাকেশ বেদি অভিনীত ‘জামিল জামিলি’র চরিত্রটির মোড়কে পথ নিরাপত্তার বার্তা দেওয়া হল। দিল্লি পুলিশের সোশাল মিডিয়ায় জ্বলজ্বল করছে রাকেশ অভিনীত চরিত্রের ক্যারিকেচার। হাতে কালো রঙের হেলমেট। আর ক্যাপশনে ‘জামিল জামিলি’র সংলাপের আঁধারে লেখা- ‘বাচ্চা হ্যায় তু মেরা, ইয়ে লে হেলমেট পেহেন।’ এহেন ব্যঙ্গচিত্রী শেয়ার করে দিল্লি পুলিশের তরফে লেখা হয়েছে- ‘হেলমেট পহেনেগা তভি সেয়ানা বনেগা মেরা বাচ্চা।’ বাংলায় বললে, হেলমেট পরলেই সেয়ানা বলে গণ্য হবে। ফিল্মি স্টাইলে দিল্লি পুলিশের এহেন পথ নিরাপত্তার বার্তায় আপাতত সোশাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে। প্রশংসিত হয়েছে সৃজনশীল মনস্কদের তরফেও।

🪖Helmet Pehnega तभी Syana banega Mera bachcha @dtptraffic#Dhurandhar2#dhurandhar#DhurandharTheRevenge#DPUpdates pic.twitter.com/R5ZaLv8idE
Advertisement— Delhi Police (@DelhiPolice) March 23, 2026
প্রথমপর্ব থেকেই ‘জামিল জামালি’র চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন রাকেশ বেদি। স্পাই-অ্যাকশন ঘরানার সিক্যুয়েলের চিত্রনাট্যেও সংশ্লিষ্ট চরিত্রটিকে বেশ অনেকটা অংশ জুড়ে রাখা হয়েছে। খোদ রণবীর সিং রাকেশের প্রশংসা করে বলেছেন, “সিক্যুয়েলের আসল স্টার আপনিই।” গত কয়েক দিনে হামজার পাশাপাশি দর্শকমহলে ততোধিক হিট ‘জামিল জামালি’ও। ‘ধুরন্ধর’-এর চিত্রনাট্য অনুযায়ী, জামিল করাচির লিয়ারি শহরের এক ধূর্ত রাজনীতিক। ক্ষমতার টানাপোড়েনের মাঝেও কীভাবে স্ট্র্যাটেজি খাটিয়ে টিকে থাকে সে? সিক্যুয়েলে সেই গল্প দেখানো হয়েছে। আর সেই চরিত্রের আদলেই এবার সচেতনতার প্রচার দিল্লি পুলিশের। এহেন ‘ধুরন্ধর’ দাওয়াই যে আমজনতার মন ছুঁয়ে গিয়েছে, তা সোশাল মিডিয়া পরখ করলেই স্পষ্ট হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা, ‘তোমরাই নায়ক’, ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত কোচ
-
৭০ লক্ষ টাকা ‘তোলাবাজি’, গ্রেপ্তার ফিরহাদ ‘ঘনিষ্ঠ’ প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল
-
ট্রাম্পের রোষে কঙ্গোর সুপার ফ্যান! মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না মিচেল
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?