Dev-Subhashree

বিদেশের মাটিতে দেশি ফ্লেভার, ‘দেশু ৭’ উন্মাদনার মাঝে জাপানে ‘মালা রে’ ম্যাজিক, ভাইরাল ভিডিও

বিদেশের মাটিতে দেশি লুকের ছোঁয়া সত্যিই উপভোগ্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১২:১৯

options
link
বিদেশের মাটিতে দেশি ফ্লেভার, ‘দেশু ৭’ উন্মাদনার মাঝে জাপানে ‘মালা রে’ ম্যাজিক, ভাইরাল ভিডিও
দেব-শুভশ্রী। ছবি: সোশাল মিডিয়া

‘দেশু ৭’ উন্মাদনার মাঝে ফিরল দেব-শুভশ্রী (Dev-Subhashree) জুটির ‘অল টাইম হিট’ ‘মালা রে’ ক্রেজ। তাও আবার বিদেশের মাটিতে। জাপানের রাজধানী টোকিওতে ‘মালা রে’ গানের তালে মঞ্চ মাতালেন প্রবাসী বাঙালিরা। দেব-শুভশ্রীর ফ্যানপেজ থেকে ভিডিও শেয়ার করে লেখা, ‘মালা রে ক্রেজ ইন টোকিও।’ স্টেজের উপর ছ’জন মহিলার সঙ্গে একজন পুরুষ। প্রত্যেকের পরনেই ভারতীয় পোশাক। রংবে রঙের সালোয়ার কামিজের সঙ্গে মাথায় ফুলের মালা। বিদেশের মাটিতে দেশি লুকের ছোঁয়া সত্যিই উপভোগ্য।

Advertisement

কুর্তা পায়জামার সঙ্গে একেবারে বাঙালি স্টাইলে গলায় দোপাট্টা দিয়ে তিনিও বেশ জমিয়ে নেচেছেন। তবে ভালো করে খেয়াল করলে দেখা যাবে ‘মালা রে’ গানের সিগনেচর স্টেপ কিন্তু তাঁরা অনুকরণ করেননি। দর্শকাসনে উপস্থিত প্রত্যেকেই তাঁদের নাচ উপভোগ করেছেন তা ভিডিওতেই স্পষ্ট। সামনের আসনে যাঁরা বসে আছেন তাঁরা প্রায় প্রত্যেকেই মুঠোফোনে ভিডিও করতে ব্যস্ত। ভারতীয় সংস্কৃতি বিদেশের মাটিতে সমাদৃত আরও একবার তা প্রমাণিত, সে কথা বলাই বাহুল্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Dev and Subhashree’s ‘Mala Re’ song goes viral in Japan.
দেব-শুভশ্রী

খাস কলকাতায় দেব-শুভশ্রী জুটির জনপ্রিয়তা নিয়ে আজ আর আলাদা করে একটি শব্দও খরচ করার প্রয়োজন পড়ে না। দেশের বিভিন্ন প্রান্তেও দেশু জুটি দারুণ ফেমাস। নয়ের দশকের ছেলেমেয়ে থেকে জেন জির মনের মণিকোঠায় দেব-শুভশ্রী। ‘দেশু ৭’-এর উত্তেজনা-উন্মাদনাই তার প্রমাণ। টলিউডের অন্যতম পাওয়ারফুল জুটি দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে দেশু ট্যুরে ব্যস্ত। আর ‘মালা রে’ গান ছাড়া প্রচার অসম্পূর্ণ সেকথা বলার অবকাশই রাখে না। ‘দেশু ৭’-এর শুটিং শেষে লাদাখের রাস্তা হোক বা ‘ধূমকেতু’ ছবির প্রচার কিংবা দাদাগিরির মঞ্চ, দেশুর যুগলবন্দিতে বারবার ফিরে আসে ‘মালা রে’ ম্যাজিক।

Advertisement

যেখানে ‘দেশু’ সেখানেই ‘মালা রে’-এর সিগনেচর স্টেপে ভক্তমনকে তৃপ্ত করেন দেব-শুভশ্রী। ২৯ সেপ্টেম্বর দেশুর প্রথম ত্রিপুরা ট্যুর। তার আগে জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে পুরী পৌঁছে গেলেন দেব। সঙ্গে ছিলেন তাঁর বাবা ও আপ্তসহায়ক। ছবি মুক্তির আগেও বড়মার মন্দিরে পুজো দেন দেব। দীর্ঘ ১২ বছর পর শুভশ্রীর সঙ্গে পর্দায় প্রত্যাবর্তন, ‘দেশু ৭’ ঘিরে ভক্তদের প্রত্যাশাও একেবারে চরমে। তাই ভগবানের চরণে মাথা ঠুকেই জার্নি শুরু করবেন দেব।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.