Dev

ছাব্বিশের পুজোয় দেবের ডবল ধামাকা! শুধু শুভশ্রী নন, ইধিকার সঙ্গেও রোম্যান্স করবেন ‘খোকা’

কয়েক বছর ধরেই পুজো রিলিজের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছেন টলিউড সুপারস্টার। ছাব্বিশ সালেও যে তার ব্যতিক্রম হবে না, 'দেশু ৭'-এর ঘোষণা করেই ঝড়ের পূর্বাভাস দিয়েছিলেন দেব। এবার পরিচালক অভিজিৎ সেন বলছেন, 'পিকচার অভি বাকি হ্যায়'!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ১৯:১৯

options
link
ছাব্বিশের পুজোয় দেবের ডবল ধামাকা! শুধু শুভশ্রী নন, ইধিকার সঙ্গেও রোম্যান্স করবেন ‘খোকা’
ছাব্বিশের পুজোয় দেবের ডাবল ধামাকা!

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পুজোর বক্স অফিস চাঙ্গা করার মোক্ষম ‘টনিক’ কি দেব (Dev)? প্রশ্ন অমূলক নয়! কারণ বিগত কয়েক বছর ধরেই পুজো রিলিজের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছেন টলিউড সুপারস্টার। দেবের ছবির ‘গুঁতোয়’ নাস্তানাবুদ হতে হয়েছে একাধিক ছবিকে! এবার ছাব্বিশ সালের ক্ষেত্রেও যে তার ব্যতিক্রম হবে না, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে পাশে নিয়ে ‘দেশু ৭’-এর ঘোষণা করেই ঝড়ের পূর্বাভাস দিয়েছিলেন দেব। তবে পরিচালক অভিজিৎ সেন বলছেন, ‘পিকচার অভি বাকি হ্যায়’! কীরকম?

Advertisement

জানা গেল, চলতি বছরের পুজোতেই ফের উড়তে চলেছে ‘প্রজাপতি’। দেব-মিঠুন জুটির এই ফ্র্যাঞ্চইজি যে সফল, সেটা প্রথম ও দ্বিতীয় ভাগের মার্কশিটেই স্পষ্ট হয়। এবার পরিচালক নিজেই জানিয়ে দিলেন, ছাব্বিশের পুজোয় আসছে ‘প্রজাপতি’র তৃতীয় ফ্র্যাঞ্চইজি। সম্প্রতি এক প্রিমিয়ারে হাজির ছিলেন পরিচালক অভিজিৎ সেন, প্রযোজক অতনু রায়চৌধুরী। সেখানেই পরিচালক-প্রযোজক জুটির মধ্যমণি হিসেবে দেখা গেল ইধিকা পালকে। কথোপকথনের মাঝে ‘প্রজাপতি’র পরবর্তী ফ্র্যাঞ্চইজি আসার প্রসঙ্গ উত্থাপন হলেই হাসিমুখে খোদ অভিজিৎই জানান, “হ্যাঁ, প্রজাপতি ৩ আসছে, সামনের দুর্গাপুজোয়।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Dev-Idhika Paul in Raghu Dakat's new song Jhilmil Laage Re
দেব-ইধিকা।

অতঃপর চলতি বছরের পুজোর পর্দায় শুধু শুভশ্রী গঙ্গোপাধ্যায় নন, ‘খাদান কিশোরী’ ইধিকার সঙ্গেও রোম্যান্স করতে দেখা যাবে সুপারস্টার দেবকে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে পরিচালকের মুখের কথাকেই আগাম আভাস বলে মনে করছেন সিনেমহলের একাংশ।

স্বাভাবিকভাবেই তাঁদের সঙ্গে ইধিকা পালকে দেখে প্রশ্ন উঠেছে, তাহলে কি দ্বিতীয় ভাগের মতো এই সিনেমাতেও দেবের সঙ্গে জুটি বাঁধবেন অভিনেত্রী? তেমন ইঙ্গিতই কিন্তু দিলেন পরিচালক। অতঃপর চলতি বছরের পুজোর পর্দায় শুধু শুভশ্রী গঙ্গোপাধ্যায় নন, ‘খাদান কিশোরী’ ইধিকার সঙ্গেও রোম্যান্স করতে দেখা যাবে সুপারস্টার দেবকে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে পরিচালকের মুখের কথাকেই আগাম আভাস বলে মনে করছেন সিনেমহলের একাংশ। এদিকে ছাব্বিশ সালের পুজোর বক্স অফিস মহারণে জিততে গত জানুয়ারি মাসেই ‘বড় স্ট্র্যাটেজি’ খাটিয়েছিলেন দেব। রিলিজের দশ মাস আগে থেকে ‘দেশু ৭’-এর অগ্রিম বুকিং শুরু করেছেন তিনি। এবার পুজোর পর্দায় ‘প্রজাপতি ৩’ আসার আভাস দিয়ে উন্মাদনার পারদ চড়ালেন অভিজিৎ সেন। অতঃপর শারদীয়ার বক্স অফিসে যে ডবল ধামাকা নিয়ে হাজির হচ্ছেন সুপারস্টার দেব, তেমনটা আশা করাই যায়।

Advertisement
Dev-Mithun
‘প্রজাপতি’ ছবিতে দেব-মিঠুন জুটি।

দেব-মিঠুনের জুটিও ইতিমধ্যেই সুপারহিট। ‘প্রজাপতি’ সিনেমায় বাবা-ছেলের চরিত্রে দুজনের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। আবার পরিচালক অভিজিৎ সেনও বরাবর সম্পর্কের সূক্ষ্ণ দিকগুলো ক্যামেরায় তুলে ধরেন।

তেইশে দেব-মিঠুনের ‘প্রজাপতি’ ছবিকে ভালোবাসায় ভরিয়েছিলেন দর্শকরা। লক্ষ্মীলাভও ভালোই হয়েছিল। সিক্যুয়েলও দর্শকমহলের প্রশংসা কুড়িয়েছিল। দেব-মিঠুনের জুটিও ইতিমধ্যেই সুপারহিট। ‘প্রজাপতি’ সিনেমায় বাবা-ছেলের চরিত্রে দুজনের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। আবার পরিচালক অভিজিৎ সেনও বরাবর সম্পর্কের সূক্ষ্ণ দিকগুলো ক্যামেরায় তুলে ধরেন। এবারও তেমনই গল্পের প্রত্যাশা থাকছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.