সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার রাত থেকেই সোশাল মিডিয়ায় ঝড়! আচমকাই রটে যায়, ভেন্টিলেশনে রয়েছেন ধর্মেন্দ্র (Dharmendra Health Update)। এই নিয়ে পনেরো দিনের ব্যবধানে দু’বার হাসপাতালে ভর্তি হন প্রবীণ অভিনেতা। সোমরাত থেকেই ধর্মেন্দ্রর মৃত্যুর খবর নিয়ে ধোঁয়াশা জারি! সেই জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি করে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রাতবিরেতে শাহরুখ, সলমন, গোবিন্দাদের উপস্থিতি। রটে যায়, ধর্মেন্দ্র ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকের উদ্দেশে রওনা হয়েছেন! মঙ্গলবার সকালে গোটা দেশজুড়ে যখন কান্নার রোল, তখম এমন আবহে কন্যা এষা দেওল আশ্বস্ত করলেন, “বাবা এখনও বেঁচে রয়েছেন।” মঙ্গলবার সাতসকালে ধর্মেন্দ্রকে দেখতে হাসপাতালে ছুটে যান এষা (Esha Deol on Dharmendra)।
সোশাল মিডিয়ায় এষা লিখলেন, “গণমাধ্যমগুলি অতিরঞ্জিত করে মিথ্যে খবর ছড়াচ্ছে। আমার বাবার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল (Dharmendra Health Update) এবং উনি সুস্থ হয়ে উঠছেন। এই মুহূর্তে সকলের কাছে অনুরোধ, আমাদের পরিবারকে একটু একান্তে থাকতে দিন। বাবার দ্রুত আরোগ্য কামনা করার জন্য ধন্যবাদ।” প্রসঙ্গত, মঙ্গলবার সকালে ধর্মেন্দ্রর মৃত্যু-জল্পনায় সিলমোহর বসায় জাতীয়স্তরের এক সংবাদসংস্থা। তারপর থেকেই সোশাল পাড়াজুড়ে ঝড়! বলিউডের ‘হি-ম্যানে’র জন্য শোকবার্তার ভিড় নেটভুবনে। এমনকী খোদ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও শোকজ্ঞাপন করেন। আর তাতেই দাবানল গতিতে ছড়িয়ে পড়ে প্রবীণ অভিনেতার মৃত্যুর খবর!
View this post on InstagramAdvertisement
যোগী আদিত্যনাথ শোকবার্তায় লেখেন, ধর্মেন্দ্রর মৃত্যু সিনেমা জগতের জন্য ‘অপূরণীয় ক্ষতি। অভিনেতার আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবার এবং ভক্তকূলের জন্য এই কঠিন সময়ে শক্তি প্রার্থনা করেছেন। অন্যদিকে রাজনাথ সিং ধর্মেন্দ্রকে ‘বহুমুখী প্রতিভা’র অধিকারী বলে সম্বোধন করে লেখেন, “ভারতীয় সিনেমায় ধর্মেন্দ্রর অবদান চিরকাল থাকবে।” যদিও এক্স হ্যান্ডেলে সেই দুই পোস্টের অস্সতিত্ব নেই আপাতত।
উভয়েই পোস্ট সরিয়ে নিয়েছেন।
সর্বশেষ খবর
-
মেসির মায়ামিতে নিস্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’