সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে আজ, ৫ আগস্ট পালিত হচ্ছে ফ্রেন্ডশিপ ডে। আর এমন দিনটি জয় আর বীরু উদযাপন করবে না, তাও কী হয়? টুইটারে ধর্মেন্দ্র ফ্রেন্ডশিপ ডে স্পেশাল মেসেজ পোস্ট করলেন।
ফ্রেন্ডশিপ ডে মানেই সেখানে অবশ্যম্ভাবী ‘ইয়ে দোস্তি’ ট্র্যাক। গান যে আর নেই, তা নয়। বন্ধু্ত্বের উপর গান ভরতি বলিউডে। ‘তেরে জ্যায়সা ইয়ার কাঁহা’ থেকে শুরু করে ‘ইয়ারোঁ দোস্তি’, অনেক গানই রয়েছে। কিন্তু ‘শোলে’ ছবির ‘ইয়ে দোস্তি’ ইতিহাসে মাইলফলক। এই গানের পিকচারাইজেশনে ছিলেন ধর্মেন্দ্র আর অমিতাভ। এই বন্ধুত্বের দিনে সেই গানটি দিয়েই সেলিব্রেট করলেন ধর্মেন্দ্র।
Zamana misaal dega is dosti ki #HappyFriendshipDay @SrBachchan pic.twitter.com/pklqGcrTWd
Advertisement— Dharmendra Deol (@aapkadharam) August 5, 2018
রবিবার ধর্মেন্দ্র গানের সেই বিখ্যাত দৃশ্য শেয়ার করেন। বন্ধুত্বের যেটি চিরন্তন নিদর্শন। মোটর সাইকেল চালাচ্ছেন তাঁর পার্টনার-ইন-ক্রাইম অমিতাভ আর তার পিছনের সিটে দাঁড়িয়ে মাউথঅর্গান বাজাচ্ছেন তিনি। ছবিতে বিগ বি-কে ট্যাগ করেন ধর্মেন্দ্র। মেসেজে লেখেন, “সারা পৃথিবী এই বন্ধুত্বের উদাহরণ দেবে।”
তবে ফ্রেন্ডশিপ ডে নিয়ে আজ কিছু পোস্ট করেননি অমিতাভ। তবে গত বছর তিনি যা পোস্ট করেছিলেন, তা সেই ‘শোলে’ সিনেমারই সিন। সিনেমার কারাগারের দৃশ্যটি শেয়ার করেছিলেন তিনি। পার্টনার-ইন-ক্রাইম হিসেবে এর থেকে ভাল ছবি আর কী হতে পারে?
T 2340 -Happy friendship day .. ever pic.twitter.com/BsOZ5g0n8x
— Amitabh Bachchan (@SrBachchan) August 6, 2016
ধর্মেন্দ্র যে শুধু অমিতাভ বচ্চনের সঙ্গে ছবি দিয়েছেন, তা নয়। অন্য সহকর্মীদের সঙ্গেও ছবি দিয়েছেন তিনি।
Dosti kisi ajoobe se kam nahi #HappyFriendshipDay pic.twitter.com/ccBoIFz9Eg
— Dharmendra Deol (@aapkadharam) August 5, 2018
Ye dost aaj bhi mere sath mein hai @ypdphirse mein.Sath mein hai hamari pretty daughter -in-law ,hamare kush ki better half. pic.twitter.com/8JTlBmFYn0
— Dharmendra Deol (@aapkadharam) August 5, 2018
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের