সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন ক্লাসরুম। সামনের বেঞ্চে বসে মনোযোগী পড়ুয়ার মতো বসে শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোন। এদিকে পিছনে সিটে বসে ঘুমে ঢলে পড়ছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর (Ranbir Kapoor)! নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে আয়োজিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সেশনের (IOC) এমনই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর তা নিয়ে তুমুল শোরগোল।

সেশনে সাদা শার্ট আর কালো কোটে দেখা যায় শাহরুখ খানকে (Shah Rukh Khan)। তার পাশেই চেক স্যুট পরে বসেছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। দেখেই যেন অনুরাগীদের ‘জওয়ান’ স্মৃতি টাটকা হয়ে উঠল। সে যাই হোক, নেটিজেনদের নজর বেশি আকর্ষণ করেছে রণবীর আর আলিয়ার (Alia Bhatt) ছবি। দুই তারকারই চোখ বন্ধ ছিল।
[আরও পড়ুন: র্যাম্পে নেচে নেটপাড়ায় হাসির খোরাক সাবা, প্রেমিকার পাশে দাঁড়িয়ে কী মন্তব্য হৃতিকের?]
হতেই পারে ক্যামেরার ক্লিক করার মুহূর্তে তারকা দম্পতির চোখ পাতা পড়ে গিয়েছিল। কিন্তু নেটিজেনদের একাংশ এ তথ্য মানতে নারাজ। তাঁরা আবার স্কুল জীবনের স্মৃতি ফিরে গিয়েছেন। একজন লেখেন, “আট মিনিট লেকচার শোনার পর আমি আর আমার বন্ধুরা।” এর উত্তরেই আবার একজন লেখেন, “ঠিক যেমন রণবীর-আলিয়া পিছনে ঘুমিয়ে কাদা।” এমন মন্তব্যে ভরে গিয়েছে সোশাল মিডিয়া।

অবশ্য, এ শুধুই ঘুম, নাকি ক্যামেরার ক্লিকের মুহূর্তে পড়ে যাওয়া চোখের দুটি পাতা, তা রণবীর আর আলিয়াই বলতে পারবেন। আপাতত, ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীরের ইনটেন্স লুক দেখে মুগ্ধ অনুরাগীরা। ওদিকে আবার করণ জোহরের ‘জিগরা’ ছবিতে আলিয়াকে একেবারে অন্য রূপে দেখা যাবে। এমনটাই আভাস মিলেছে ছবির ফার্স্টলুক টিজারে।
[আরও পড়ুন: আগেই পন্থের মন খুইয়েছিলেন! ভারত-পাক ম্যাচে ২৪ ক্যারেট সোনার iPhone হারালেন উর্বশী]
সর্বশেষ খবর
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ