Disha Patani

এ কেমন সাজ! সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে দিশার পোশাক দেখে তীব্র কটাক্ষ নেটিজেনদের

উরফি জাভেদের সঙ্গে অভিনেত্রীর তুলনা করা হল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ১১:৩৮

options
link
এ কেমন সাজ! সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে দিশার পোশাক দেখে তীব্র কটাক্ষ নেটিজেনদের
দিশা পাটানি, ছবি: সোশাল মিডিয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে (Sid-Kiara Reception) গিয়েছিলেন সি-গ্রিন টপ আর স্কার্ট পরে। তাতেই কটাক্ষের শিকার দিশা পাটানি (Disha Patani) । উরফি জাভেদের সঙ্গে তুলনা টেনে করা হয়েছে বিদ্রুপ। 

Advertisement

Disha-Patani 1

Advertisement

রাজস্থানে রাজকীয় বিয়ে সারেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। তারপর দিল্লি যান তারকা দম্পতি। সেখানে হয় ঘরোয়া অনুষ্ঠান। রবিবার মুম্বইয়ে বলিউডের বন্ধুদের জন্য রিসেপশনের আয়োজন করেছিলেন কিয়ারা-সিদ্ধার্থ। সেখানেই সি-গ্রিন টপ ও স্কার্ট পরে পৌঁছান দিশা। 

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

[আরও পড়ুন: ‘বিগ বস ১৬’ জিতলেন র‌্যাপার এম সি স্ট্যান, কত টাকা বাড়ি নিয়ে গেলেন তরুণ শিল্পী?]

দিশার স্কার্টের একটি দিক উরুর উপরাংশ পর্যন্ত কাটা। এতেই আপত্তি রয়েছে নেটিজেনদের একাংশের। তাঁদের দাবি অভিনেত্রী নিজেও পোশাক সামলাতে পারছেন না। এক হাত দিয়ে কাটা অংশ ঢেকে আসতে দেখা যায় তাঁকে। 

Disha Patani

সমালোচকদের মতে, কোনও বিয়ের রিসেপশনে পরার মতো পোশাক এটি নয়।  কোনও ক্লাবে পরে যাওয়া যেতে পারে।  “এরপরও উরফিকে পোশাকের জন্য গালিগালাজ করা হয়”, এমন মন্তব্যও দিশার ভিডিওতে করা হয়েছে। ব্যঙ্গ করে আবার প্রশ্ন করা হয়েছে,  সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে বেলি ডান্সার কোথা থেকে এল? 

Disha-Reception-2 Disha-Reception-1

‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে বলিউডে পরিচিতি পান দিশা। তারপর টাইগার শ্রফের সঙ্গে ‘বাগী’, সলমন খানের সঙ্গে ‘রাধে’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন। কিন্তু বলিউডে এখনও সেভাবে সাফল্য পাননি দিশা। শোনা যায়, টাইগারের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কও শেষ। এখন নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টায় অভিনেত্রী। 

[আরও পড়ুন: সাদা-কালোর আভিজাত্যে রিসেপশনে নজর কাড়লেন সিদ্ধার্থ-কিয়ারা, দেখুন ভিডিও]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.