সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রক্তবীজ’-এর প্রচারের সময়েই জানিয়েছিলেন পুজোর প্ল্যান মানেই তাঁর কাছে এখন আবাসনের অনুষ্ঠান। জলপাইগুড়িতে বেড়ে উঠলেও পুজোয় নিজের শহরকে মিস করেন না মিমি চক্রবর্তী। তবে এই সময়টা মা-বাবার সঙ্গে কাটানো মাস্ট অভিনেত্রীর! যেমন পরিকল্পনা তেমন কাজ।
পঞ্চমী থেকেই মিমির আবাসনে পুজো শুরু। ঢাক বাজিয়ে উমাকে বরণ করে নিলেন সাংসদ-অভিনেত্রী। উত্তরবঙ্গ থেকে মিমির মা-বাবাও চলে এসেছেন মেয়ের কাছে একসঙ্গে পুজো কাটাবেন বলে। আর তাই তো মা-বাবার সঙ্গে পুজোর ছবি শেয়ার করে তাঁর মন্তব্য, “অপেক্ষা শেষ মা এল আমার বাড়ি।” পাশাপাশি আবাসনের সকলের নিয়ে ফটোসেশনও সারলেন মিমি চক্রবর্তী।
[আরও পড়ুন: সুদীপার বাড়ির উমা সাজেন সোনার গয়নায়, রূপোর অস্ত্র হাতে! ভোগে ইলিশ-মাংস]
Instagram-এ এই পোস্টটি দেখুনAdvertisement
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে ‘রক্তবীজ’। যে ছবিতে দাপুটে মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে তারকা সাংসদকে। এই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে কম কসরত করতে হয়নি মিমিকে। আবাসনের ভিতরেই রোজ নিয়ম করে বুলেট বাইক চালানো প্র্যাকটিস করতে হয়েছে। পয়লা দিনেই ভাল সাড়া ফেলেছে ‘রক্তবীজ’। এবার ষষ্ঠী থেকেই নিজের আবাসনের পুজোয় পুরোদমে যোগ দিলেন মিমি চক্রবর্তী।
[আরও পড়ুন: কোলে ‘বেবি রানাউত’, নবরাত্রির আবহে হাসপাতাল থেকে সুখবর দিলেন কঙ্গনা রানাউত]
Instagram-এ এই পোস্টটি দেখুন
সর্বশেষ খবর
-
আজ হরিয়ালি অমাবস্যা ও সূর্যগ্রহণের বিরল যোগ, স্রেফ একটি কাজেই দূর হবে সব বাধাবিপত্তি
-
স্পিকারকে না জানিয়ে নিলম্বিত! অবশেষে সাসপেনশন উঠে গেল বিধানসভার মার্শালের
-
‘হুজুগ’ বলেছিল তৃণমূল, অভয়া কাণ্ডের দু’বছর পর ফের ১৪ আগস্ট ‘রাত দখলে’র ডাক অগ্নিমিত্রার
-
তৃণমূল সাংসদরা পিছনের সারিতে কেন, দলত্যাগীদের পদ খারিজ কবে? স্পিকার সাক্ষাতে প্রশ্ন অভিষেকদের
-
‘জীবনে শর্টকাট নিও না…’, রিলপ্রেমী জেন জি’দের নয়া বার্তা প্রধানমন্ত্রীর