কঠিন সময়ে মাথা ঠান্ডা রেখে গত কয়েকসপ্তাহে দর্শকদের মন জিতে নিয়েছেন শিল্পী দুর্নিবার সাহা। তবে তিনি যে আবেগপ্রবণ, তার প্রমাণও মিলেছে বারবার। ‘বিগ বসে’ ঘনিষ্ঠদের আঘাতে চোখের জলে ভেসেছেন গায়ক। আসলে পরিবার-প্রিয়জনদের থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এভাবে এতগুলো দিন কাটানো তো মোটেই সহজ নয়। এবার প্রিয়জনদের চিঠি লেখার সুযোগ মিলতেই ফের চোখে জল দুর্নিবারের। স্ত্রী মোহর ও ছেলে ধিয়ানকে জানালেন তাঁর ভালোবাসার কথা।
আরও পড়ুন:

‘বিগ বস’ মানেই পরিচিত বৃত্ত থেকে বেরিয়ে একটা নতুন জগতে লড়াই। অচেনা জায়গা, অচেনা মানুষ, নেই পছন্দের খাবার, না আছে ফোন। প্রতিকূল পরিস্থিতিতেও টিকে থাকাই এই খেলার মূল। আগস্টের একেবারে শেষে শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’। ফলে একমাস হয়ে গিয়েছে তাঁরা পরিবারের থেকে দূরে। দেখা করা তো দূর-অস্ত, ফোনে যোগাযোগের সুযোগটুকুও নেই। স্বাভাবিকভাবেই প্রিয়জনদের থেকে এভাবে দূরে থাকা সহজ নয়। অনেকেই স্রেফ সেই অবসাদে অল্পতেই মেজাজ হারাচ্ছেন। এরই মাঝে প্রিয়জনদের চিঠি লেখার সুযোগ দিয়েছে ‘বিগ বস’। নিজের লেখা চিঠি প্রকাশ্যে পড়তেও বলা হয়। সেই চিঠি পড়তে গিয়েই কেঁদে ফেললেন দুর্নিবার।
দুর্নিবারের চিঠি জুড়ে আড়াই বছরের ছেলে ধিয়ান আর স্ত্রী মোহর। গায়ক ছেলেকে লিখেছেন, “তোর মা ঠিক বলেছিল, বাড়ি ছেড়ে এসে আমার খুব কষ্ট হবে। তোকে, তোর মাকে রোজ আদর করে ঘুমোতে যাই জানিস। তবে তোকে এতটা ভালোবাসি সেটা এখানে না এলে বুঝতে পারতাম না। কতবার যে ‘বাবা ও বাবা’ ডাকটা অনুভব করতে পারি, তা গুণে শেষ করতে পারব না। তুই হয়তো অনেকটা বড় হয়ে গিয়েছিস, আমি তোকে সব সময় দেখতে পাই জানিস।” মোহরের উদ্দেশে লেখেন, “খুব কঠিন সময়ে একা রেখে এলাম তোকে। জানি খুব মিস করছিস। আমি প্রমিস করেছিলাম যে কাঁদব না। কিন্তু পারছি না কিছু সময় তোকে আর ধিয়ানকে কাছে না পেয়ে।” চিঠির শেষে মোহরকে লিখলেন, “আই লাভ ইউ”। চোখের জলে বুঝিয়ে দিলেন তাঁর মনজুড়ে স্ত্রী-সন্তান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিরো মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব