সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন সহস্রাব্দের শুরুর বছরগুলোয় একে একে আত্মপ্রকাশ করে অসংখ্য বেসরকারি এফএম চ্যানেল। রেডিওর দুনিয়ায় রাতারাতি ‘বিপ্লব’ ঘটে গিয়েছিল। কিন্তু সেই জোয়ার এবার কি স্তব্ধ হতে চলেছে? এমনই ইঙ্গিত দিয়ে এইচটি মিডিয়া গ্রুপের কর্তা রমেশ মেনন জানিয়ে দিলেন, বন্ধ হয়ে যাবে ফিভার এফএম (Fever FM)। লিঙ্কডিনে একটি পোস্টে এই ঘোষণা করেছেন তিনি।
কেবল বন্ধের ঘোষণাই নয়, রমেশের পোস্টজুড়ে রয়েছে রেডিওর মৃত্যুর ‘ভবিষ্যদ্বাণী’ও। এইচটি মিডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি। অডিও বিজনেস শাখার। সেই তিনিই দুঃসংবাদ দিলেন সোশাল মিডিয়ায়। লিঙ্কডিনে তাঁকে লিখতে দেখা যায়, ‘বিষণ্ণ হৃদয়ে একটি জরুরি ঘোষণা করছি। আপনারা, আমাদের পার্টনার ও শ্রোতারা, সমস্ত উত্থান-পতনের সময় সঙ্গে থেকেছেন। কিন্তু সকলের জন্যই এবার এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। আক্ষরিক ও শৈল্পিক, সব অর্থেই রেডিও আপনাদের যাত্রার অংশ হয়ে থেকেছে। প্রতিটা দিন। কিন্তু কথায় রয়েছে, সব যাত্রাই একদিন শেষ হবে। আর রেডিওর মৃত্যু আপনাদের আশঙ্কার চেয়েও কাছাকাছি চলে এসেছে।’
[আরও পডুন: আরএসএস নেতা খুনে পপুলার ফ্রন্টের ১৫ সদস্যকে মৃত্যুদণ্ড দিল কেরলের আদালত]
তাঁর এই পোস্টের পর স্বাভাবিক ভাবেই মনখারাপ রেডিওপ্রেমীদের। গত শতাব্দীর নয়ের দশকে ১০৭ নম্বর মেগাহার্ৎজের এফএম রেনবোর আত্মপ্রকাশ। এর পরের দশকে একে একে বেতার তরঙ্গে জুড়ে যায় বেসরকারি এফএম চ্যানেলগুলো। গাড়ি থেকে জনবহুল স্থান, গমগম করে বাজতে থাকে রেডিও। সেই দিনের বোধ হয় এবার ‘অতীত’ হওয়ার পালা! ফিভার এফএমের মৃত্যুঘণ্টা সেই ‘সিঁদুরে মেঘ’ই বুঝি দেখিয়ে দিল। যদিও শোনা যাচ্ছে, একেবারে বন্ধ হবে না চ্যানেলটি। তাকে ‘ফিভার হ্যাপেনিং’- এহেন নতুন নামে লঞ্চ করা হতে পারে। এই গুঞ্জন সত্যি হোক, চাইছে রেডিওপ্রেমীরা।
[আরও পড়ুন: বাজেট অধিবেশনেই CAA লাগুর পরিকল্পনা! কোন পথে হাঁটছে কেন্দ্র?]
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর