Farhan Akhtar

এবার হলিউডে ফারহান আখতার, অভিনয় করবেন পণ্ডিত রবি শঙ্করের চরিত্রে

ফারহানের এই নতুন জার্নি নিয়ে অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার সেই খবরেই সিলমোহর দিল সোনি পিকচার্স।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১০:৪৭

options
link
এবার হলিউডে ফারহান আখতার, অভিনয় করবেন পণ্ডিত রবি শঙ্করের চরিত্রে
পণ্ডিত রবিশঙ্কর ও ফারহান আখতার, ছবি: সোশাল মিডিয়া।

বিশ্ব দরবারে তিনি বন্দিত, তাঁর সেতারের মূর্ছনা আপামর সঙ্গীত প্রেমীকে ঠিক কতটা বুঁদ করেছে তা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তিনি আর কেউ নন পণ্ডিত রবি শঙ্কর। এবার পর্দায় ফুটে উঠবে সেতার সম্রাটের জীবনকাহিনী। রবি শঙ্করের চরিত্রে দেখা যাবে ফারহান আখতারকে (Farhan Akhtar)।

Advertisement

ফারহানের এই নতুন জার্নি নিয়ে অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার সেই খবরেই সিলমোহর দিল সোনি পিকচার্স। প্রযোজনা সংস্থার সোশাল মিডিয়া হ্যান্ডেলে ফলাও পোস্টেই এই খবর জানানো হয়েছে। সেখান থেকেই জানা যাচ্ছে, পণ্ডিত রবি শঙ্করের চরিত্রে অভিনয়ের মাধ্যমেই হলিউডে অভিষেক ঘটবে ফারহানের। এটি মূলত বায়োপিক। অস্কারজয়ী পরিচালক স্যাম মেন্ডেসের আগামী এই জীবনিচিত্রের নাম ‘দ্য বিটল্‌স’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

এদিন এই খবর নিশ্চিত হওয়ার পর থেকেই আবেগে ভাসছেন এদেশের সিনেপ্রেমীরা। কারণ বাঙালির তো বটেই একইসঙ্গে সারা দেশের গৌরব পণ্ডিত রবি শঙ্কর। এই বায়োপিকে তুলে ধরা হবে চারটি আলাদা গল্প। রকব্যান্ড ‘দ্য বিটল্‌স’-এর সঙ্গে রবি শঙ্করের সুসম্পর্কের দিকটি তুলে ধরা হবে। শোনা যায়, এই ব্যান্ডের অন্যতম সদস্য জর্জ হ্যারিসনের সঙ্গে অত্যন্ত সখ্যতা ছিল পণ্ডিত রবি শঙ্করের। এমনকী দু’জনের বন্ধুত্ব নিয়ে একাধিক সাক্ষাৎকারেও মুখ খুলেছেন তিনি। ভাগ করেছেন মঞ্চও। সেই সবকিছুই এবার ফুটে উঠবে পর্দায়।

এবার পর্দায় ফুটে উঠবে সেতার সম্রাটের জীবনকাহিনী। রবি শঙ্করের চরিত্রে দেখা যাবে ফারহান আখতারকে।

বায়োপিকে ফারহান আখতার ছাড়া আর কোনও ভারতীয় অভিনেতা থাকছেন কিনা তা এখনও জানা যায়নি। তবে হলিউডের একঝাঁক তারকা যে ‘দ্য বিটল্‌স’-এ থাকবেন তা শোনা যাচ্ছে। উল্লেখ্য, এই মুহূর্তে ‘ডন ৩’ নিয়ে চর্চায় ফারহান। বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি নিয়ে তাঁর ও রণবীরের টানাপোড়েন চলছেই। দূরত্বও বেড়েছে বেশ। সেই টানাপোড়েনের মাঝেই এবার প্রকাশ্যে এল ফারহানের হলিউডে অভিষেকের খবর। সব ঠিক থাকলে নাকি আগামী বছর মুক্তি পাবে এই ‘দ্য বিটলস’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.