সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ বলছেন ভালো, কেউ বলছেন বেশ খারাপ। হৃতিক-দীপিকার ফাইটার ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এমনকী, বক্স অফিসের অঙ্কেও খুব একটা বেশি ম্যাজিক দেখাতে পারছে ফাইটার। হিসেব বলছে, ছবির মুক্তির পাঁচদিনে ফাইটার ঝুলিতে পুরেছে দেড়শো কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, রবিবারই ফাইটার ব্যবসা করেছিল ১২০ কোটি টাকার। তখন থেকেই জানা গিয়েছিল এই ছবি সপ্তাহের শুরুতেই ১৫০ কোটি টাকার ব্যবসা করবে।
[আরও পড়ুন: নির্ঘাত পরকীয়া! ‘ভাবি ২’ তৃপ্তির সঙ্গে রণবীরের মাখোমাখো নাচ, ভিডিও ঘিরে শোরগোল ]
ফাইটার ছবির টিজার, ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে উৎসাহ ছিল এই ছবির। একদিকে পুলওয়ামা, বালাকোট, অন্যদিকে সিনেপর্দায় হৃতিক ও দীপিকার রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসেছিল অনুরাগীরা। আশা ছিল, এই ছবি শুরুতেই বাম্পার ব্যবসা করবে। তবে ট্রেলার দেখে যতটা ফাইটার ঝড় বয়েছিল, ছবি মুক্তির পর তেমন ঝড় চোখে পড়েনি। তবে প্রশংসিত হয়েছে হৃতিক ও দীপিকার কেমিস্ট্রি।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই ছবিতে দীপিকা পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ২৪ কোটি টাকা। অন্যদিকে, হৃতিকের পারিশ্রমিক ৮৪ কোটি। সব মিলিয়ে ফাইটার ছবির বাজেট ২৫০ কোটি টাকা।
[আরও পড়ুন: উত্তমকুমারের সঙ্গে ছবি শেয়ার জিনাতের, সুচিত্রা সেন কোথায়? ]
সর্বশেষ খবর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!
-
ঠিকমতো খাবার পাচ্ছে না দত্তক-প্রাণীরা! খাদ্যে নজরদারির অধিকার অভিভাবকদের
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র