সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপত্তিকে বুড়ো আঙুল। পহেলগাঁওতে জঙ্গি হামলার পরেও ভারতীয় ভাবাবেগে আঘাত দিয়ে পাক অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে ছবি। ‘সর্দার ৩’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই আরও বিপাকে দিলজিৎ দোসাঞ্ঝ। অভিনেতা নিজেই ইনস্টাগ্রামে ছবির ট্রেলার শেয়ার করেন। আর তারপর থেকে নেটিজেনদের জোরাল কটাক্ষের মুখে অভিনেতা। ভারতীয়রা ইতিমধ্যে ইউটিউবে আর দেখতে পারছেন না ছবির ট্রেলার। শোনা যাচ্ছে, সিনে সংগঠকদের তরফে দিলজিৎ দোসাঞ্ঝকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে। এই মর্মে নির্দেশিকা জারি হওয়া সময়ের অপেক্ষামাত্র বলেই খবর। সুতরাং খুব শীঘ্রই সম্ভবত সিনে সংগঠকদের দাবিতে পড়তে পারে সিলমোহর।
পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ধর্মের নামে নির্বিচারে হত্যালীলা ঘটানোর সন্ত্রাসে পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতের মনে ক্ষোভ-বিদ্বেষের সঞ্চার হয়েছে। যার জেরে রোষানলে পড়তে হচ্ছে পাকিস্তানি তারকাদেরও। প্রতিবেশী দেশের তারকাদের শোকপ্রকাশ দেখে নেটপাড়ার একাংশ ‘কুম্ভীরাশ্রু’ বলেও কটাক্ষ করেছে। শুধু তাই নয়, বারবার বিশ্বাসঘাতকতার অভিযোগে পাকিস্তানের কোনও শিল্পীকেই ভারতের চৌকাঠ পেরতে দিতে নারাজ সিনে সংগঠনগুলি। এমন আবহে পাক সুন্দরী হানিয়া আমিরের সঙ্গে ছবি মানতে পারছেন না নেটিজেনরা। যেন তেলেবেগুনে জ্বলে উঠেছে গোটা নেটপাড়া।
প্রসঙ্গত, বলিউডে একসময়ে চুটিয়ে কাজ করেছেন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খানের মতো একাধিক শিল্পীরা। তবে পুলওয়ামা কাণ্ডের পর বলিউডের ফিল্ম সংগঠনের কড়া নির্দেশে পাকশিল্পীদের প্রবেশ এদেশে নিষিদ্ধ। তার পর থেকেই পাক নাগরিকরা নানাভাবে বলিউডের খান-কাপুরদের কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। যদিও এদেশের তারকারা বরাবর বলে এসেছেন, শিল্পীদের কোনও সীমান্ত হয় না, তবে পহেলগাঁও সন্ত্রাসের পর তাঁরাও বেঁকে বসেছেন! জাভেদ আখতারও বলেছেন, একতরফা সম্পর্ক, সম্মান বজায় থাকে না। এদিকে পহেলগাঁওয়ের পর থেকে ভারতে হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, সজল আলিদের মতো একাধিক পাক তারকার সোশাল মিডিয়া অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয়েছে। তবে তাতে যে ‘সর্দারজি ৩’ দিলজিৎ দোসাঞ্ঝের কিছু যায় আসে না, তা যেন ছবির ট্রেলার মুক্তির পর আরও একবার স্পষ্ট হল।
View this post on Instagram
সর্বশেষ খবর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!
-
ঠিকমতো খাবার পাচ্ছে না দত্তক-প্রাণীরা! খাদ্যে নজরদারির অধিকার অভিভাবকদের
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র