সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ক্যাসিনো রয়্যাল’ ছবির সোলাঙ্গি দিমিত্রোসকে মনে আছে? বন্ড রুপী ড্যানিয়েল ক্রেগের শয্যাসঙ্গীনি হয়ে যিনি পর্দায় উত্তেজনার পারদ ছড়িয়েছিলেন৷ তাঁকেই এবার দেখা যাবে বলিউডের ছবিতে৷ হিন্দি থ্রিলার ‘ফিভার’-এর সৌজন্যে বলিউডে পা রাখতে চলেছেন ‘বন্ড গার্ল’ ক্যাটরিনা মুরিনো৷
বন্ড গার্লদের নিয়ে সারা দুনিয়ার দর্শকের ফ্যান্টাসি চরমে৷ সেরকমই এক অভিনেত্রীকে ঘরোয়া সিনেমার চরিত্র হিসেবে দেখতে পাওয়া বলিউডি দর্শকের পাওনা৷ বলি অন্দরের খবর, রাজীব জাভেরি পরিচালিত ‘ফিভার’ ছবিতে অভিনয় করতে চলেছেন ইতালির অভিনেত্রী ক্যাটরিনা৷ থ্রিলার ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রাজীব খাণ্ডেলওয়াল ও গওহর খানকে৷

বলিউডে কাজের খবর নিশ্চিত করেছেন ক্যাটরিনা নিজেই৷ জানিয়েছেন, বলিপাড়ায় কাজ করার স্বপ্ন ছিল তাঁর৷ এ চরিত্র পাওয়া তাই তাঁর কাছে স্বপ্নপূরণের সামিল৷

তবে তাঁর অনুযোগ, বলিউডের ট্রাডিশনাল চিত্রনাট্য যেরকম হয়, সেরকম কোনও চিত্রনাট্য তিনি পাননি৷ ভবিষ্যতে আরও ছবিতে যে তাঁর কাজ করার ইচ্ছে আছে, সে ইঙ্গিত দিয়েই রাখলেন বন্ড গার্ল৷ আর তাতে যে ভারতীয় দর্শকের ফ্যান্টাসিতে নয়া মাত্রা যোগ হবে, তা সহজেই অনুমান করা যায়৷

সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের