Gauahar Khan

‘ও আমার বগলের গন্ধ দারুণ ভালোবাসে’, স্বামীর কীর্তি ফাঁস করলেন গওহর!

এ কেমন পছন্দ!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৬:৪৮

options
link
‘ও আমার বগলের গন্ধ দারুণ ভালোবাসে’, স্বামীর কীর্তি ফাঁস করলেন গওহর!
গওহর খান ও জায়েদ: ফাইল ছবি

নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদি সঞ্চালিত জনপ্রিয় শো ‘ডবল ডেট’। তারকাদের ব্যক্তিগত জীবনের নানান অজানা কাহিনি উঠে আসে এই শোয়ে। সম্প্রতি এই অনুষ্ঠানের অতিথি হিসেবে হাজির ছিলেন অভিনেত্রী গওহর খান (Gauahar Khan) ও তাঁর স্বামী জায়েদ দরবার। সেখানেই স্বামীর জীবনের গোপন তথ্য ফাঁস করে দিলেন অর্ধাঙ্গিনী গওহর। প্রকাশ্যে বলে দিলেন, স্ত্রীর শরীরের কোন অংশ পছন্দ জায়েদের? আরও একটু খুলে বললে, কোন জায়গার গন্ধে মোহাচ্ছন্ন হয়ে থাকেন অভিনেত্রীর স্বামী?

Advertisement

গওহরের কথা শুনে তাজ্জব নেহা-অঙ্গদ। সেই সঙ্গে এটাই এখন যেন হয়ে উঠেছে পেজ থ্রির মুচমুচে টপিক। ‘ডবল ডেট’-এ এসে স্বামী জায়েদকে নিয়ে কোন বোমা ফাটালেন গওহর? জায়েদ তাঁর স্ত্রীর বগলের গন্ধ শুঁকতে খুব ভালোবাসেন। গওহরের বগল থেকে যে সুবাস নিঃসৃত হয় তা অত্যন্ত সুন্দর। সবসময়ই সতেজ গন্ধ আসে বলে দাবি করেন গওহরের স্বামী জায়েদ। স্বামী-স্ত্রীর এই খোলামেলা কথোপকথনে হেসে কুটোপুটি অনুষ্ঠানের দুই সঞ্চালক নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদি।

Advertisement

শো চলাকালীন নেহা জায়েদকে ‘আন্ডারআর্ম ফেটিশ’ নিয়ে প্রশ্ন করেন। গওহর এই প্রশ্ন শুনে চমকে গেলেও তাঁর স্বামী কিন্তু, একদম স্বতঃস্ফূর্তভাবেই উত্তর দেন। জায়েদ কোনওরকম সংকোচ না করেই বলেন, “গওহরের ত্বক শিশুর মতো কোমল। আমার মনে হয় ওঁর বগল থেকে সবসময় সতেজ গন্ধ আসে। তাই গওহরের বগল ছুঁয়ে গন্ধ শুঁকতে ভালো লাগে।”

Advertisement

তাঁর এই অকপট স্বীকারোক্তিতে নেহা ও অঙ্গদ দুজনেই একেবারে হেসে লুটোপুটি। ২০২০ সালে কোভিডের সময় লকডাউন পরিস্থিতিতে দুজনের কথাবার্তা শুরু হয়। এক মাসের মধ্যেই গওহরকে বিয়ের প্রস্তাব দেন। দুজনের ছ’বছরের বয়সের পার্থক্য নিয়ে সেসময় বিস্তর আলোচনা হয়েছিল।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by DoubleDateTheShow (@doubledatetheshow)

প্রাথমিকভাবে দুই পরিবারের তরফে কিছুটা আপত্তি থাকলেও সেবছরের নভেম্বর মাসেই বাগদান সারেন। এরপর ২৫ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন। তেইশ সালের মে তারকা দম্পতির কোল আলো করে আসে তাঁদের প্রথম সন্তান। দু’বছর পর পয়লা সেপ্টেম্বর দ্বিতীয়বার সন্তানসুখ পেয়েছিলেন দম্পতি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.