সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখের পাঠানের মাথায় নতুন পালক। বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে বলিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী ছবির খেতাব ছিনিয়ে নিল পাঠান। এতদিন যে জায়গা নিয়ে রেখেছিল বাহুবলি ২ ছবি। সেই জায়গা এবার পাঠানের দখলে। হিসেব বলছে পাঠান মুক্তির হিসেব বলছে, দেশের অভ্যন্তরে এই ছবির আয় ৫২৮.২৯ কোটি টাকা। বিশ্বব্যাপী এই ছবির আয় ১০২৭ কোটি টাকা। সেই খুশিতে এই প্রথমবার পাঠান ছবির সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন শাহরুখের স্ত্রী গৌরী খান। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, রেকর্ড গড়ার কথা।
পরিচালক এসএস রাজামৌলীর ‘বাহুবলী ২’ ছবির হিন্দি ভার্সন ব্যবসা করেছিল ৫১০.৯৯ কোটি টাকা। এর পরেই ছিল আমিরের দঙ্গল ও দক্ষিণী ছবি কেজিএফ। সেই সব রেকর্ডকে ভেঙেই এই মুহূর্তের এক নম্বর ছবি পাঠান।
[আরও পড়ুন: স্তনের উপর জড়ানো সোনালি সাপ! নতুন পোশাকে ফের চমক উরফির, দেখুন ভিডিও ]
চার বছর বাদে বড়পর্দায় কামব্যাক করেছেন শাহরুখ খান। ফেরার এই পথ খুব একটা মসৃণ ছিল না। ছবির ‘বেশরম রং’ গান ও নায়িকা দীপিকা পাড়ুকোন পোশাক নিয়ে প্রবল আপত্তি তোলা হয়েছিল। ছবির বয়কটের হুমকি দেওয়া হয়ছিল। এমনকী মুক্তির ঠিক আগে প্রেক্ষাগৃহে পর্যন্ত ভাঙচুর করা হয়েছিল। কিন্তু শাহরুখ খান নামের ম্যাজিকে সমস্ত বিতর্ক ফিকে হয়ে যায়।
[আরও পড়ুন: ‘সাদা সাদা কালা কালা’ গানে নচিকেতা ও চঞ্চলের যুগলবন্দি, ভিডিও দেখে নেটপাড়ায় উল্লাস]
সর্বশেষ খবর
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি
-
পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?
-
সরকারি বাসে-ট্রামে-লঞ্চে পুজো পরিক্রমা, বনেদি থেকে বারোয়ারি পুজো ঘুরে দেখুন আপনিও
-
নন্দীগ্রামে প্রচারে মিলনপত্নীকে ‘না’ প্রশাসনের, ‘বিরোধীশূন্য করার প্রবণতা?’, প্রশ্ন কংগ্রেসের