সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার পুত্রসন্তানের বাবা হলেন অভিনেতা রীতেশ দেশমুখ৷ বুধবার ভোরে মুম্বইয়ের এক হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন রীতেশ দেশমুখের স্ত্রী অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা৷
সুখবরটি জানাবার জন্য টুইটারকে বেছে নেন দম্পতি৷ তবে নিজেরা নন বড় ছেলে রিয়ান তার ভাই হওয়ার খবরটি জানায় টুইট করে৷ টুইটে একরত্তি রিয়ান জানায়, ‘আমার আই আর বাবা আমাকে ছোট্ট ভাই উপহার দিয়েছে৷ আজ থেকে আমার সমস্ত খেলনা ওর৷’

এই সেই টুইট৷
সুখবর আসতেই রীতেশ-জেনেলিয়াকে অভিনন্দন জানান বলিউডের হুজ-হুরা৷ শুভেচ্ছা জানিয়েছেন সলমন খানের বোন অর্পিতা খান শর্মা, করণ জোহর, লারা দত্ত, দিনো মোরিয়া-সহ অনেকে৷ ২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ ছবির শুটিংয়ে প্রথম আলাপ জেনেলিয়া এবং রীতেশের৷ ক্রমে সেই আলাপ গড়ায় প্রেমে৷ ২০১২ সালে জেনেলিয়া ডি’সুজার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রীতেশ৷
সর্বশেষ খবর
-
প্রাক্তন-বর্তমানের ‘ভয়ংকর পুনর্মিলন’ হবে ‘আজও অর্ধাঙ্গিনী’তে, সম্পর্কের জটিল ধাঁধায় জয়া-চূর্ণী
-
মেয়ের আবদারে কাজে যাননি, যমদুয়ার থেকে তারাতলার শ্রমিক বাবাকে ফেরাল খুদে
-
‘দিদি’কে ফিরিয়ে ‘দাদা’তে আস্থা! ভবানীপুরে নতুন অফিস খুলে শুভেন্দু বললেন, ‘রোজ পরিষেবা পাবেন’
-
ঢাকা হত সিসিটিভি, শৌচাগারে লুকনো টাকা! রাম মন্দিরে ‘চুরি’র নীল নকশায় তাজ্জব তদন্তকারীরা
-
‘দ্বিতীয়বার আসতে হলে ভালো হবে না’, মাফিয়ারাজ রুখতে পুলিশকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী শঙ্করের