Govinda Sunita

ফের বিয়ের পরিকল্পনা গোবিন্দার, বিচ্ছেদ মামলা প্রত্যাহারের কারণ বাতলে বিস্ফোরক সুনীতা

চর্চিত প্রেমিকাকে 'চিকেন টিক্কা' বলে ডাকেন গোবিন্দা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৩:০৬

options
link
ফের বিয়ের পরিকল্পনা গোবিন্দার, বিচ্ছেদ মামলা প্রত্যাহারের কারণ বাতলে বিস্ফোরক সুনীতা
গোবিন্দা, সুনীতা ও কোমল। ফাইল ছবি।

২০২৪ সালে বান্দ্রা পরিবার আদালতে বিচ্ছেদ মামলা দায়ের করেছিলেন সুনীতা আহুজা। বুধবার বান্দ্রার পারিবারিক আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নেন গোবিন্দাপত্নী। সেই প্রেক্ষিতেই সুনীতার উদ্দেশে তোপ দেগে অভিনেতার ম্যানেজারের প্রশ্ন, “সেই যদি মামলা প্রত্যাহার করারই ছিল, তাহলে এত্ত তামাশা কেন?” টিপ্পনি কেটেছিল ‘বিতর্কিত’ অভিনেত্রী পুনম পাণ্ডেও। বিচ্ছেদমামলা প্রত্যাহারের কারণ বাতলে বোমা ফাটালেন গোবিন্দাঘরনি।

Advertisement

‘হিরো নম্বর ওয়ান’ হাঁটুর বয়সি তরুণী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে সংসার করার স্বপ্ন দেখছেন! বিয়ের পরিকল্পনার আঁচ পেতেই তড়িঘড়ি মামলা প্রত্যাহার করে নেন সুনীতা। এযাবৎকাল একাধিকবার তারকা দম্পতির দাম্পত্য কলহ, পারস্পারিক বিষোদগারের খবর শিরোনামে ঠাঁই পেয়েছে। বিগত দেড় বছর ধরেই গোবিন্দা-সুনীতার দাম্পত্য ভাঙনের গুঞ্জনে সরগরম মায়ানগরীর সেলেবপাড়া। গোবিন্দার পরকীয়ার জেরেই নাকি ছারখার সুখের সংসার!

Advertisement
Govinda Reacts To Sunita Ahuja Sugar Daddy Remark Amid Relationship Rumours With Komal
স্ত্রী সুনীতাক রেখেই কোমলের সঙ্গে সম্পর্কে গোবিন্দা!

বিগত দিনগুলিতে গোবিন্দার বিরুদ্ধে কম বিষোদ্গার করেননি সুনীতা। তবে সাম্প্রতিক সময়ে গোবিন্দা-সুনীতা আহুজার দাম্পত্য-জটিলতায় ফের নয়া মোড়। রাখি সাওয়ন্তের সঙ্গে কথোপকথনের সময় সুনীতা দাবি করেন, গোবিন্দা ও রানি ইতিমধ্যেই বিয়ের পরিকল্পনা করে ফেলেছেন। রানির জন্য তিনি একটি অদ্ভুত ডাকনামও ব্যবহার করেন, ‘চিকেন টিক্কা’।

Advertisement

মুম্বইয়ে পাপারাজ্জিদের সঙ্গে কথা বলার সময় রাখি সুনীতাকে ফোন করেই স্পিকার অন করে দেন। সেই ফোনালাপেই সুনীতা তাঁদের বিয়ের পরিকল্পনার কথা জানান। কঠিন সময়ে তাঁর পাশে থাকার আশ্বাস দেন রাখি। পাশাপাশি গোবিন্দার দু’শো কোটি টাকার সম্পত্তিও নিজের নামে করে নেওয়ার পরামর্শ দেন। তাঁর কথায়, “তৃতীয় ব্যক্তি প্রবেশ করলে আপনি বঞ্চিত হবেন। মামলা তুলে নিয়ে খুব ভালো কাজ করেছেন।”

আরও এক বিস্ফোরক দাবি সুনীতা আহুজার। রাখির সঙ্গে কথোপকথনের সময় তিনি জানান, হোটেলগুলো থেকে অহরত তাঁর কাছে ফোন আসছে। গত পাঁচ-ছ’বছর চুপচাপ ছিলেন সুনীতা। কিন্তু, স্ত্রী তাঁর জায়গায় কোমলকে দেওয়ার চেষ্টা করতেই একেবারে ফুঁসে উঠেছেন। তাঁর কথায়, “দেখো, রাখি, আমি পাঁচ-ছয় বছর চুপ ছিলাম। এখন ওকে আমার জায়গা দেবে? হোটেলগুলো থেকে ফোন আসছে। একজন স্ত্রী হিসেবে আমার কেমন লাগছে?”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.