Govinda manager

হাজার কোটির আর্থিক দুর্নীতিতে গোবিন্দা, ‘ড্যামেজ কন্ট্রোল’ অভিনেতার ম্যানেজারের

বিস্ফোরক অভিনেতার ম্যানেজার! কী বললেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১২:৫৮

options
link
হাজার কোটির আর্থিক দুর্নীতিতে গোবিন্দা, ‘ড্যামেজ কন্ট্রোল’ অভিনেতার ম্যানেজারের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশি জেরার মুখে বলিউডের ‘হিরো নম্বর ১’। হাজার কোটির অনলাইন পঞ্জি কেলেঙ্কারি (Ponzi Scam) মামলায় গোবিন্দাকে (Govinda) জিজ্ঞাসাবাদ করা হবে বলে বৃহস্পতিবারই জানিয়েছে ওড়িশার অর্থনৈতিক অপরাধদমন শাখা। কীভাবে এই বিপুল পরিমাণ আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন গোবিন্দা?

Advertisement

অভিযোগ, সোলার টেকনো অ্যালায়েন্স নামে এক সংস্থা বেশ কয়েকটি দেশে ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের আড়ালে আর্থিক দুর্নীতির জাল বিস্তার করেছে। এই সংস্থা নাকি একেবারে ‘পিরামিড স্ট্র্যাটেজি’তে কাজ করে। আর সেই কোম্পানির তরফেই কয়েকটি বিজ্ঞাপনী ভিডিওয় অংশ নিয়েছিলেন গোবিন্দা। সেই প্রেক্ষিতেই বলিউড অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, প্রতারক ওই সংস্থার কার্যকলাপ সমর্থন করছেন গোবিন্দা। এপ্রসঙ্গে ওড়িশার অর্থনৈতিক অপরাধদমন শাখার এক আধিকারিক জানান, খুব দ্রুত গোবিন্দাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। অর্থনৈতিক অপরাধদমন শাখার একটা টিমকে মুম্বইতে পাঠানো হবে। গত জুলাই মাসে গোয়াতে ওই কোম্পানির আয়োজিত অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন গোবিন্দা। এবার সংশ্লিষ্ট ইস্যুতে মুখ খুললেন গোবিন্দার ম্যানেজার শশী সিনহা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মালাইকার সঙ্গে বিচ্ছেদের মাঝেই ‘সেরা ছেলে’কে হারালেন অর্জুন, আবেগঘন পোস্ট অভিনেতার]

অভিনেতার ম্যানেজার সাফ জানালেন যে, “এই আর্থিক দুর্নীতি মামলার সঙ্গে গোবিন্দার কোনও সম্পর্ক নেই। ওই কোম্পানির যে অনুষ্ঠান গোয়ায় আয়োজিত হয়েছিল, সেখানে এক এজেন্সির মাধ্যমেই গিয়েছিলেন গোবিন্দা। অনুষ্ঠান করেই ফিরে আসেন। সোলার টেকনো অ্যালায়েন্স নামে ওই সংস্থার লেনদেন কিংবা ব্র্যান্ডিংয়ের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। অর্ধসত্য খবর ঘুরে বেড়াচ্ছে সমস্ত সংবাদমাধ্যমে।”

Advertisement

Bollywood actor Govinda to be questioned in Rs 1,000 crore online ponzi scam

অর্থনৈতিক অপরাধদমন শাখার (EOW) তরফে এও জানানো হয়েছে যে, “গোটা দেশে সাড়া ফেলে দেওয়া পঞ্জি কেলেঙ্কারিতে গোবিন্দা অভিযুক্তও নন কিংবা সন্দেহভাজনও নন। তদন্তের স্বার্থেই ওঁর সঙ্গে কথা বলা হবে। জেরার পর যদি দেখা যায় যে, সোলার টেকনো অ্যালায়েন্সের সঙ্গে গোবিন্দা শুধুমাত্র বিজ্ঞাপনী চুক্তিতেই সীমাবদ্ধ ছিলেন, তাহলে তাঁকে মামলার সাক্ষী হিসেবে পেশ করা হবে।” ওই সংস্থা অনেকের টাকা লোপাট করেছে বলে অভিযোগ।

[আরও পড়ুন: সেলফি তুলতে গিয়ে রেখার হাতে চড় খেলেন অনুরাগী, ভাইরাল ভিডিও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.