সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে সলমন, পরে রণবীর, আবার ফিরে সেই সলমন৷ সম্পর্কের এই জটিল বৃত্ত থেকে বেরিয়ে না কি নতুন সঙ্গী খুঁজে পেয়েছেন বলিউডের চিকনি চামেলি ক্যাটরিনা কাইফ৷ বলিউডে আলোচনা হচ্ছে তাঁর নতুন প্রেমের ‘ফিতুর’ নিয়ে৷
পাত্র আর কেউ নন, ‘আশিকি’ বয় আদিত্য রয় কাপুর৷ ‘ফিতুর’-এর পর থেকেই দু’জনে ঘনিষ্ঠ বন্ধু৷ ঘনিষ্ঠতা নাকি একটু বেশিই বেড়েছে সাম্প্রতিক ‘ড্রিম টিম কনসার্ট’-এর সফরে৷ শোনা গিয়েছে, সারাক্ষণ জোড়ায় জোড়ায় ঘুরতে দেখা যাচ্ছে ক্যাট-আদিত্যকে৷
খবরের সত্যতা অবশ্যই তর্কসাপেক্ষ৷ তবে নিন্দুকদের মতে, যা রটে তা কিছু তো বটে৷ আর এই ‘বটে’ যদি সত্যি হয়, তাহলে বলিউড আরও এক রিয়েল লাইফ কাপল পেতেই পারে৷ তাতে রণবীর কাপুর বা সলমন খানের কী প্রতিক্রিয়া হবে, সে তো ভবিষ্যতই বলবে৷

সর্বশেষ খবর
-
মস্তিষ্ক, কান, স্নায়ুর জটিল অস্ত্রোপচার! মণিপাল ইএম বাইপাসে পূর্ব ভারতের প্রথম স্কাল বেস ইনস্টিটিউট
-
জেলবন্দি স্বামীর পাশে থাকায় মমতা-রাহুলকে ধন্যবাদ মিলনের স্ত্রীর, শুক্র থেকে নন্দীগ্রামে প্রচার
-
শেয়ার না কিনলেই মামলা! ‘সেবির চিঠি’ দেখিয়ে ফাঁদ, ২৬ লক্ষ খোয়ালেন কলকাতার ব্যবসায়ী
-
‘ভারতে তো ফুটবলের সংস্কৃতিই নেই’, ব্রাজিল ম্যাচের আগে তুলোধোনা আন্সেলোত্তির
-
নাদিয়ালে মেয়েকে খুনের ভয় দেখিয়ে মাকে ধর্ষণ, সকাল পর্যন্ত চলে নির্যাতন! গ্রেপ্তার অভিযুক্ত