সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উজ্জ্বল চোখে ছুরির থেকেও তীক্ষ্ণ ধার। ঠোঁটের হাসিতে যতটা কোমলতা, ততটাই নিষ্ঠুর মনের ছাপ স্পষ্ট সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Bhansali) ‘হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার’র ফার্স্টলুক টিজারে (Heeramandi first look)। নিজস্ব আঙ্গিকেই ওয়েবদুনিয়ায় সফর শুরু করলেন পরিচালক। বিগ বাজেট পিরিয়ডিক ড্রামা। সেরকমই তুখড় সেট ডিজাইন। ঠিক যেমনটা ‘দেবদাস’, ‘বাজিরাও মস্তানি’, ‘গাঙ্গুবাঈ’য়ের মতো প্রতিটা ছবিতে বনশালি স্টাইলের সাক্ষী থেকেছিল দর্শকরা।
‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবিতে গণিকালয়ের ঝলক দিয়েছিলেন মাত্র, আর এবার একটা আস্ত পতিতাপল্লীকেই সিরিজের সাবজেক্ট বানিয়েছেন বনশালি। প্রেক্ষাপট ১৯৪০ সালের অবিভক্ত ভারত। টিজারে স্বাধীনতা আন্দোলনের ঝাঁজও মিলল। বলিউডের ছয় রূপসীর রূপ, কলাকৌশল, তীক্ষ্ণ বুদ্ধিমত্তার ঝলক মিলল ‘হীরামাণ্ডি’র ফার্স্টলুক টিজারে। সঞ্জয় লীলা বনশালির মস্তিষ্কের ম্যাজিকেই ‘হীরামাণ্ডি’র গণিকারা যেন ধরা দিলেন রানির বেশে। স্টার কাস্টও ঝা চকচকে। কে নেই? সোনাক্ষী সিনহা, মণীষা কৈরালা, রিচা চাড্ডা, অদিতি রাও হায়দরি, সঞ্জিদা শেখ, শর্মিন সেহগালদের দেখা গেল সোনায় মোড়া অবতারে।
[আরও পড়ুন: পুলওয়ামা-বালাকোটে মুখ ফেরালেন খোদ ভারতীয় দর্শকরাই! বিদেশে মারকাটারি ব্যবসা ‘ফাইটার’-এর]
View this post on InstagramAdvertisement
স্বাধীনতা উত্তর পর্বে লাহোরের বারবনিতাদের জীবন কেমন ছিল? কারা রানির মতো জীবন অতিবাহিত করতেন? কারাই বাবা প্রতিমুহূর্তে সমাজের চোখে চোখ রেখে নিজের শর্তে চলতেন, সেই কাহিনিই বনশালির এই নতুন সিরিজে দেখা যাবে। এর আগে ‘হীরামাণ্ডি’ নিয়ে কথা বলতে গিয়ে সঞ্জয় লীলা বনশালি জানিয়েছিলেন, এটি তাঁর ড্রিম প্রজেক্ট। ১৪ বছর ধরে স্বপ্ন বুনেছেন। অনেক পরিকল্পনা, প্রস্তুতির পর সিরিজের কাজট শুরু করছেন। এই সিরিজের মাধ্যমে বারবনিতার জীবনের চালচিত্র সারা বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরতে চান তিনি। তাই কোনও খামতি রাখতে চান না। নেটফ্লিক্সে দেখা যাবে ‘হীরামাণ্ডি’।
[আরও পড়ুন: মোদির জন্যই ভেস্তে গেল রকুলপ্রীত-জ্যাকির বিয়ের প্ল্যান? ৬ মাসের প্রস্তুতি বিশ বাঁও জলে!]
সর্বশেষ খবর
-
ওসিআই নীতি নিয়ে একগুচ্ছ প্রস্তাব, ফেডারেশনকে কী বলল মোহনবাগান?
-
কেন গুন্ডাদমন বিল? বিধানসভায় চন্দন-হরগোবিন্দের পরিবারকে দেখিয়ে ব্যাখা শুভেন্দুর
-
তন্দুর ছাড়াই তন্দুরি রুটি! তৈরি হবে বাড়ির রান্নাঘরে, সহজেই কেল্লাফতে!
-
তৃণমূল জমানায় পুলিশ লুকাতো টেবিলের তলায়! বিধানসভায় পেশ বহুচর্চিত গুন্ডাদমন বিল
-
রাজ্যে মর্নিং স্কুল চলবে ১৫ জুলাই পর্যন্ত? স্কুল শিক্ষা দপ্তরের নামে ভুয়ো বিজ্ঞপ্তিতে ছড়াল বিভ্রান্তি