Hema Malini

প্রথমবার লাইভ অনুষ্ঠানে হেমা মালিনীর সঙ্গীত পরিবেশন! কোথায় দেখবেন ‘ড্রিম গার্ল’-এর পারফরম্যান্স?

দীর্ঘ কয়েক দশকের বিনোদুনিয়ার যাত্রায় এবার আরও একটি স্মরণীয় মাইলফলক যোগ করতে চলেছেন। প্রথমবার লাইভ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন 'স্বপ্নসুন্দরী' হেমা মালিনী!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৬, ২০:০০

options
link
প্রথমবার লাইভ অনুষ্ঠানে হেমা মালিনীর সঙ্গীত পরিবেশন! কোথায় দেখবেন ‘ড্রিম গার্ল’-এর পারফরম্যান্স?
প্রথমবার সঙ্গীত পরিবেশন করবেন হেমা!

দীর্ঘ ছ’দশকের অভিনয় কেরিয়ারে ঝুলিতে অগণিত হিট ছবির সম্ভার। বয়স তো যেন একটা সংখ্যামাত্র, সৌন্দর্যের মাপকাঠিতে আজও সকলের কাছে ‘ড্রিম গার্ল’! তিনি আর কেউ নন, বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ও মথুরার সাংসদ হেমা মালিনী (Hema Malini )। দীর্ঘ কয়েক দশকের বিনোদুনিয়ার যাত্রায় এবার আরও একটি স্মরণীয় মাইলফলক যোগ করতে চলেছেন। এক নতুন সৃজনশীল অধ্যায়ে পা রাখছেন হেমা। একাধিক মিডিয়া রিপোর্ট মোতাবেক, শীঘ্রই একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠানের মঞ্চে লাইভ পারফরম্যান্সে অংশ নেবেন ধর্মেন্দ্র জায়া। এক সর্বভারতীয় সংবাদের প্রতিবেদন অনুযায়ী, ‘দ্য ড্রিম গার্ল ও ডায়মন্ড জুবিলি কনসার্ট’-এ প্রথমবার সঙ্গীত পরিবেশন করবেন ‘স্বপ্নসুন্দরী’ হেমা মালিনী।

Advertisement

‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোশিয়েশন’ বা ‘CINTAA’-এর উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই উদ্যোগের ভাবনা, ‘লেজেন্ডস কি কাহানি, লেজেন্ডস কি জুবানি।’ যার বাংলা তর্জমা করলে হয়, কিংবদন্তিদের কথা ও কাহিনি। হেমার অভিনয় যুগে যুগে সমাদৃত। সিনেমার পর্দায় যখনই হাজির হয়েছেন অভিনয় দক্ষতায় সকলকে মুগ্ধ করেছেন। এবার চলচ্চিত্রজীবনের সেই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে গান ও স্মৃতির মাধ্যমে পুনরায় জীবন্ত হয়ে উঠবে। নিজের সিনেমার জনপ্রিয় গান পরিবেশনের পাশাপাশি অনুষ্ঠানের শেষ পর্বে তিনি একটি চমকপ্রদ পারফরম্যান্স করবেন বলেও শোনা যাচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
‘দ্য ড্রিম গার্ল ও ডায়মন্ড জুবিলি কনসার্ট’-এ সঙ্গীত পরিবেশন করবেন হেমা

অভিনেত্রী ও নৃত্যশিল্পী হিসেবে জুড়ি মেলা ভার হেমার। সুরের মূর্চ্ছনায় শ্রোতা মনকে কতটা প্রভাবিত করতে পারেন সেটা তো সময় বলবে। কবে লাইভ পারফরম্যান্স করছেন হেমা? আজ থেকে ঠিক এগারো দিন পর অর্থাৎ আগামী ১দ জুলাই। মুম্বইয়েই অনুষ্ঠিত হবে এই বিশেষ অনুষ্ঠান। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, এই কনসার্ট হবে তাঁর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়কে ঘিরে এক সুরেলা সফর। পুরো অনুষ্ঠানকে সঙ্গত করবে পনেরো জন সঙ্গীতশিল্পীর একটি লাইভ অর্কেস্ট্রা।

Advertisement
নতুন সৃজনশীল অধ্যায়ে পা রাখছেন হেমা

জানা যাচ্ছে, সম্প্রতি ‘CINTAA’র কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও সঙ্গীত জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। উল্লেখ্য, হেমা মালিনী অভিনীত শেষ ছবি ‘শিমলা মির্চি’। রমেশ সিপ্পি পরিচালিত রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবিটিতে অভিনয় করেছিলেন রাজকুমার রাও ও রকুলপ্রীত সিং।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন