সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারচুয়াল জগতে ট্রোলের রমরমা। ব্যঙ্গ, বিদ্রুপ, কটাক্ষ, পালটা কটাক্ষের পালা চলতেই থাকে। সোশ্যাল মিডিয়ার আড়ালে দিব্যি বাক্যবাণ চালাতে থাকেন নেটিজেনরা। তবে এবার তারকার হাতেই ট্রোলড তারকা। সেলফি পোস্ট করেছিলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। তাতেই কটাক্ষ করে বসলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।

মাথায় ব্যান্ড বাঁধা ও গালে হাত দেওয়া অবস্থায় সেলফি পোস্ট করেন অঙ্কুশ। ক্যাপশনে লেখেন, “ছেলেরা কেন কোনও পোজ খুঁজে পায় না? এটা আমার ২৪টা সেলফি তোলার পর সিলেক্ট করা। মানে ভাবুন বাকি গুলো কতটা খারাপ ছিল। (হাসিতে লুটিয়ে পড়ার ইমোজি দিয়ে) যাই হোক প্রেস্টিজের ব্যাপার #Like দেবেন।
View this post on Instagram
[আরও পড়ুন: ব্যাগের ভিতরে রাখা গাঁজা, মারিজুয়ানা! বেড়াতে গিয়ে গ্রেপ্তার সুপার মডেল জিজি হাদিদ]
অঙ্কুশের এই পোস্টে অনেকেই লাইক দিয়েছেন। “অনুরোধ না করলেও আপনাকে সবাই লাইক অবশ্যই দেবে”, এমন কথাও লিখেছেন এক অনুরাগী। তবে এই ছবিতেই মিমির টিপ্পনি, “যার যেমন মুখ তেমনই ছবি উঠবে।” নিজের লেখার শেষে আবার ভ্রু তোলা ইমোজিও শেয়ার করেছেন অভিনেত্রী-সাংসদ।

এমনিতে অঙ্কুশ-মিমি বেশ ভাল বন্ধু। ‘ভিলেন’, ‘কি করে তোকে বলবো’র মতো সিনেমায় একসঙ্গে কাজও করেছেন। তাহলে এমন কথা বললেন কেন অভিনেত্রী? বন্ধুত্বের জোরেই। হ্যাঁ, নিছক মজার ছলেই হয়তো বন্ধুকে এমন কথা লিখেছেন মিমি। এমনটাই মত অনেকের।
[আরও পড়ুন: সুশান্ত কাণ্ডে নয়া মোড়, বড় সিদ্ধান্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর, স্বস্তি পেলেন রিয়া]
সর্বশেষ খবর
-
লক্ষ্যভেদে ফের সোনা, বঙ্গকন্যার নিখুঁত নিশানায় আবারও এশিয়ার সেরা ভারত
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে