Subhashree Ganguly

‘একুশে ফেব্রুয়ারি আমার ভ্যালেন্টাইনস ডে’, কেন এ কথা বললেন শুভশ্রী?

ছবি পোস্ট করে বিশেষ কারণটি জানিয়েছেন অভিনেত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২২, ১৪:৫০

options
link
‘একুশে ফেব্রুয়ারি আমার ভ্যালেন্টাইনস ডে’, কেন এ কথা বললেন শুভশ্রী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহ খানেক আগেই ছিল ১৪ ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইনস ডে (Valentine’s Day) । ভালবাসার এই দিনটিকে ভালবেসেই উদযাপন করেছেন যুগলরা। ব্যতিক্রম শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। টলিউড ডিভার ভ্যালেন্টাইনস ডে ১৪ ফেব্রুয়ারি নয়, বরং ২১ ফেব্রুয়ারি। কারণ এ দিনই যে তাঁর মনের মানুষের জন্মদিন। সোমবার রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) জন্মদিন। আর এই দিনটাকেই ভ্যালেন্টাইনস ডে হিসেবে উল্লেখ করলেন অভিনেত্রী। 

Advertisement

Raj Subhashree

Advertisement

এদিন সোশ্যাল মিডিয়ায় রাজ চক্রবর্তীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, “আজ আমার ভ্যালেন্টাইনস ডে। কারণ আজ আমার ভালবাসার জন্মদিন। আমার জীবনের সেরা পাওনা তুমি। জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার সমস্ত ইচ্ছে যেন পূর্ণ হয়।” লেখার শেষে ভালবাসার ইমোজিও ব্যবহার করেন তিনি।  

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

[আরও পড়ুন: দাদার নজর এড়িয়ে হবু বউদির সঙ্গে প্রেম ও সহবাস, বিয়ের পরই শ্রীঘরে ভাই]

২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিং করার সময় রাজ-শুভশ্রীর প্রেম শুরু হয়েছিল। ২০১৮ সালের মার্চে শুভশ্রীর সঙ্গে বাগদান পর্ব সারেন রাজ। সেবছরই ১১ মে বিয়ে সারেন। পরিচালক-অভিনেত্রীর বিয়ে উপলক্ষ্যে সেজে উঠেছিল বাওয়ালি রাজবাড়ি।

Raj Chakrabarty and Subhashree Ganguly aren't celebrating their anniversary in Corona situation marriage anniversary | Sangbad Pratidin

২০২০ সালে জন্ম হয় ছেলে যুবানের। তারপর ভোটে জিতে বিধায়কও হন রাজ। বিয়ের তিন বছর পূর্ণ রয়েছে গত বছর। অতিমারী পরিস্থিতিতে তেমন কোনও সেলিব্রেশন করেননি রাজ-শুভশ্রী। কিন্তু ভালবাসা অটুট রয়েছে দুই তারকার মধ্যেই। তাই ভালবাসার মানুষের জন্মদিনটি অভিনেত্রীর কাছে ভ্যালেন্টাইনস ডে। টলিউড পরিচালক তথা বারাকপুরের বিধায়ককে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। এই তালিকায় রয়েছেন মনামী ঘোষ, দেবলীনা কুমারের মতো তারকারা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

[আরও পড়ুন: মুখে রোচেনি দেশি মুরগী, গ্লুকোজ জল খেয়েই তৃপ্ত সন্দেশখালিতে ধরা পড়া বাঘিনী]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.