কেমন করে মহিলাদের প্রেমের ফাঁদে ফেলতেন সঞ্জু, ফাঁস করলেন পরিচালক

বিশেষ একটি ট্রিক ছিল সঞ্জয় দত্তের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০১৮, ১৯:৩৫

options
link
কেমন করে মহিলাদের প্রেমের ফাঁদে ফেলতেন সঞ্জু, ফাঁস করলেন পরিচালক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবিতে প্রশ্নটা করেছেন অনুষ্কা শর্মা। বর্তমান স্ত্রী ছাড়া কতজনের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল? উত্তর ছিল প্রায় ৩০৮। হয়তো বা তার থেকেও বেশি। এমন সব বিস্ফোরক তথ্য নিয়েই চলতি সপ্তাহে মুক্তি পাচ্ছে ‘সঞ্জু’। পর্দায় বলিউডের খলনায়কের জীবন কাহিনি দেখতে উদগ্রীব দর্শক। তার আগেও অবশ্য কৌতূহল কম নেই। এই কৌতূহলই আরও বাড়িয়ে দিল পরিচালক রাজকুমার হিরানির সাম্প্রতিক মন্তব্য। কেমন করে মহিলাদের নিজের প্রেমের জালে ফাঁসাতেন সঞ্জয় দত্ত? পরিচালকই ফাঁস করলেন সে তথ্য।

Advertisement

[ময়দানের লড়াই আর বাঙালির দেশপ্রেম, ‘গোল্ড’-এর ট্রেলারে মেশালেন অক্ষয়]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একবার কারও প্রেমে পড়লে তাঁর মন জয় করার একটি বিশেষ ট্রিক ছিল সঞ্জুর। যুবতীকে কোনও একটি সমাধিস্থলে নিয়ে যেতেন তিনি। সেখানে গিয়ে কোনও একটি সমাধির সামনে দাঁড়িয়ে পড়তেন। মহিলাকে বলতেন, তাঁকে নিজের মায়ের সঙ্গে দেখা করাতে এনেছেন। এই কথা শুনে মহিলাও প্রবল সহানুভূতিশীল হয়ে পড়তেন। আর অল্প কয়েকদিনেই সহানুভূতি প্রেমের আকার নিত। রিয়েল লাইফের এই নমুনা নাকি রিল লাইফেও তুলে ধরেছেন পরিচালক। হ্যাঁ, পর্দার খাতিরে রাজকুমারকে কিছু দৃশ্য বাদ দিতে হয়েছে। তবে সঞ্জুকে যতটা সম্ভব বাস্তবের চালচিত্র হিসেবেই তৈরি করেছেন বলে জানিয়েছেন পরিচালক।

Advertisement

[আবার বছর কুড়ি পর…মঞ্চ মাতালেন এভারগ্রিন রেখা]

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে, সঞ্জয় দত্তের চরিত্রের আরও এক সাংঘাতিক দিক তুলে ধরেছেন তিনি। কোনও মহিলা যদি সঞ্জুর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিতেন কিংবা কিছুদিনের প্রেমপর্বের পর যদি কেউ তাঁকে ছেড়ে চলেছে যেতেন, তাহলে সেই বিষয়টি কিছুতেই সহ্য করতে পারতেন না তারকা। একবার নাকি, এক বন্ধুর নতুন গাড়ি নিয়ে প্রাক্তন প্রেমিকার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে সজোরে ধাক্কা মারেন। দু’টি গাড়িই ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়। পরে জানা যায়, ওই গাড়িটি প্রাক্তন প্রেমিকার বর্তমান প্রেমিকের ছিল। এমন আরও কাহিনি জানা যাবে শুক্রবারের বিগ রিলিজে। যার জন্য ইতিমধ্যেই অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.