সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন দীপিকা নিজের পছন্দের অভিনেতাকে বেছে নিচ্ছেন নিজের স্বামীর চরিত্রে অভিনয় করার জন্য, অন্যদিকে রণবীর কি চুপচাপ দমে যাওয়ার পাত্র? কখনই নয়৷ আর তাই তাঁর আগামী ছবিতে অদিতি রাও হায়দারিকে বিপরীতে পেয়ে বেজায় খুশি বলিউডের ‘নটি বয়’৷ জানা গিয়েছে, পরিচালক সঞ্জয় লীলা বনশালির আগামী ছবি ‘পদ্মাবতী’তে রণবীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন অদিতি৷ পরিচালক বনশালি আগেই জানিয়ে দিয়েছিলেন তাঁর আগামী ছবি ‘পদ্মাবতী’-র মুখ্যচরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন৷ আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করার কথা ছিল রণবীরের৷ আর খবর অনুযায়ী আলাউদ্দিনের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অদিতিকে৷

জানা গিয়েছে, শীঘ্রই শুটিংয়ে যোগ দেবেন অদিতি৷ এই প্রথম রণবীরের বিপরীতে কাজ করবেন এই বলি ডিভা৷ ‘পদ্মাবতী’ ছবিটিতে একদিকে যেমন প্রথমবার দীপিকার বিপরীতে কাজ করতে দেখা যাবে শাহিদ কাপুরকে, অন্যদিকে রণবীরের বিপরীতে দেখা যাবে অদিতিতে৷ এই দুই জুটির নতুন কেমিস্ট্রি কেমন হবে তা জানতেই এখন মুখিয়ে রয়েছে বলিউড৷
সর্বশেষ খবর
-
পুরসভার ডিলিমিটেশনে সংখ্যালঘুদের স্বার্থহানি? ফিরহাদ, জাভেদদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী
-
নেতাজির রাস্তা শ্যামাপ্রসাদের নামে! রামপুরহাটে শুরু জোর বিতর্ক
-
‘বাস্তবতা বদলানো যায় না’, এলএসি সংলগ্ন ২৭টি এলাকার নামবদলে চিনকে পালটা জবাব ভারতের
-
দলের স্ট্র্যাটেজিতে হাত নেই, কাজ শুধু টিকিট বুকিং! ফেডারেশনকে বিঁধে বাজাজ বললেন, ‘শেম অন ইউ’
-
নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র, বির্তকের মাঝেই বড় ঘোষণায় ‘মাস্টারস্ট্রোক’ মুখ্যমন্ত্রীর