সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখের ‘রইস’-এর সঙ্গে টক্কর দিয়ে মুক্তি পেয়েছিল ‘কাবিল’৷ জীবনের কঠিনতম পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছেন হৃতিক৷ বক্স অফিসের ফলাফলের নিরিখে হিটের তকমা পেয়ে গিয়েছে তাঁর ছবি৷ এখন খোশমেজাজেই থাকার কথা বলিউড অভিনেতার৷ কিন্তু একটি ঘটনা বেজায় রাগিয়ে দিয়েছে রোশন পরিবারের তারকাকে৷ না কঙ্গনা রানাওয়াত নন, এবারে কারণ অন্য৷
এবারে বলিউডের ‘গ্রিক গড’কে রাগিয়ে দিয়েছে আন্তর্জাতিক পোশাক বিপণি টমি হিলফিগার৷ বলিউড তারকার অনুমতি ছাড়াই তাঁর ছবি নিজেদের পোশাকের প্রচারের জন্য ব্যবহার করেছে তাঁরা৷ শুধু তাই নয়, সেই বিজ্ঞাপনের যুক্ত করা হয়েছে হৃতিকের দুই সন্তান হৃহান ও হৃদানের ছবিও৷ এর বিরুদ্ধেই টুইটারে ক্ষোভে ফেটে পড়েছেন ডুগ্গু৷
আন্তর্জাতিক বিপণিকে রীতিমতো তুলোধনা করে লিখেছেন, তিনি কিংবা তাঁর ছেলেরা কেউই এই বিপণির পোশাক পরেন না৷ তাঁদের মেরুদণ্ড যদি হারিয়ে গিয়ে থাকে তবে হৃতিকের কাছে সাহায্য করার জন্য দারুণ টিম রয়েছে৷
Dear Tommy.I dont wear u, neither do my kids endorse u.If u hv lost ur spine I hv a great team 2help u find it.Please (hil)figure urself out pic.twitter.com/QMB2h9Gm0y
— Hrithik Roshan (@iHrithik) February 9, 2017
সর্বশেষ খবর
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের