সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশা প্রচুর ছিল কিন্তু, সাড়া তেমন ফেলতে পারল না হৃতিকের ‘মহেঞ্জো দারো’৷ কিন্তু, তাতে বাজার দর এতটুকু কমেনি বলিউড তারকার৷ বলিউডে জোর গুঞ্জন, নিজের আগামী ৬ ছবির জন্য ৫৫০ কোটি টাকার স্যাটেলাইট চুক্তি সই করেছেন হৃতিক৷ চুক্তির এই অঙ্কে ভাইজান সলমনকেও টপকে গিয়েছেন বলি সুপারহিরো৷
২০১৩ সালে সলমন প্রথম এই ধরনের চুক্তি সই করেন৷ যাতে ২০১৭ সাল পর্যন্ত তাঁর প্রত্যেক ছবির টেলিভিশন রাইটের বিনিময়ে ৫০০ কোটি টাকা নেন তিনি৷ সম্প্রতি বরুণ ধাওয়ানও ৩০০ কোটির বিনিময়ে এই ধরণের চুক্তি সই করেছেন৷
তবে, সবাইকে টপকে এখনও পর্যন্ত এগিয়ে হৃতিকই৷ এর অন্যতম কারণ হিসেবে রোশনপুত্রর ধারাবাহিকতাই দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ তবে, ‘মহেঞ্জো দারো’ সেই ধারাবাহিকতা কতটা বজায় রাখবে? তা নিয়ে প্রশ্ন রয়েই গেল৷
সর্বশেষ খবর
-
সস্তা জনপ্রিয়তার লোভ! মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও, শ্রীঘরে ইনফ্লুয়েন্সার তরুণী
-
‘বলিউডের দেশাত্মবোধক ছবি নিয়ে উচ্চবাচ্য নেই, অথচ পাকিস্তানি শিল্পীকে তোল্লাই’, দিলজিৎকে খোঁচা মিকার
-
‘হিরো’ মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল