সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্য়ে হেনস্তার শিকার জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার রাস্তায় হেনস্তার শিকার হন তিনি। থানায় অভিযোগও করেছেন ইমন। ফেসবুকে এসে গোটা ঘটনার কথাও জানিয়েছেন সঙ্গীতশিল্পী।
তা ঠিক কী ঘটেছিল?
স্বামী নীলাঞ্জন এবং আরও কিছু বন্ধু-বান্ধবকে সঙ্গে নিয়ে ব্য়াডমিন্টন খেলতে গিয়েছিলেন ইমন। খেলাশেষে বাড়িতে ফেরার আগে এক ফলের দোকানে যান। ইমনের অভিযোগ, সেখানেই এক ব্যক্তি বিভিন্ন ফলের নাম করে গায়িকার উদ্দেশে কটূক্তি করতে থাকেন এক ব্যক্তি এবং অশালীন ইঙ্গিতও করেন। একথা ফেসবুক লাইভে এসেও অনুরাগীদের জানিয়েছেন ইমন। তবে চুপ করে থাকেননি সঙ্গীতশিল্পী। সোজা পুলিশেও অভিযোগ করেন ইমন।
[আরও পড়ুন: বিভ্রান্তিকর ভিডিও আপলোড! শেয়ার বাজারে নিষিদ্ধ সস্ত্রীক অভিনেতা আরশাদ ওয়ারসি]
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অভিযুক্তের বিরুদ্ধে নিগ্রহ, শ্লীলতাহানি, শারীরিক হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেছেন সঙ্গীতশিল্পী। সঙ্গে ফেসবুক লাইভে এসে এধরনের ঘটনার তীব্র প্রতিবাদ করার কথাও জানান ইমন।
তবে এরকম ঘটনা প্রথম নয়, এর আগেও এক অ্যাপক্যাব চালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী মানালি দে। এক ট্য়াক্সি চালকের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী।
[আরও পড়ুন: ট্রোলারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সায়ন্তিকার, পাশে দাঁড়ালেন মিমি]
সর্বশেষ খবর
-
মক্কেল নাকি ন্যায়বিচার, কোনটা বেছে নেবে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’?
-
মৃতের সংখ্যার সঙ্গে পিওকে নিয়ে বাড়ন্ত অস্বস্তি! ‘বিক্ষোভকারীরা জঙ্গি নয়’, বোধোদয় শাহবাজের দলের
-
আবাসের তথ্য যাচাইয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা! গ্রেপ্তার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী
-
শঙ্কা কাটিয়ে ফিরলেন শুভমান, শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে ভারতের জয়ের পরও ব্যাট করে গেলেন সিরাজ
-
ভারতের জেলে মদ-গাঁজায় বুঁদ অপরাধীরা! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য, কীসের নেশা বাড়াচ্ছে উদ্বেগ?