Main Vaapas Aaunga Teaser

দেশভাগ কেড়েছিল প্রেম, ইমতিয়াজের নতুন ছবির টিজারে ৭৮ বছর আগের স্মৃতিতে বুঁদ নাসিরুদ্দিন

দেশভাগের যন্ত্রণা আজও দেশের ইতিহাসে দগদগে ক্ষতচিহ্ন হয়ে রয়ে গিয়েছে। সেই প্রেক্ষাপটেই এবার আসতে চলেছে ইমতিয়াজ আলি পরিচালিত ছবি 'ম্যায় ওয়াপস আউঙ্গা'। প্রকাশ্যে এল ছবির টিজার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৬:১২

options
link
দেশভাগ কেড়েছিল প্রেম, ইমতিয়াজের নতুন ছবির টিজারে ৭৮ বছর আগের স্মৃতিতে বুঁদ নাসিরুদ্দিন
'ম্যায় ওয়াপস আউঙ্গা' ছবির দৃশ্যে নাসিরুদ্দিন শাহ ও দিলজিৎ দোসাঞ্ঝ, ছবি: সোশাল মিডিয়া।

দেশভাগের যন্ত্রণা আজও দেশের ইতিহাসে দগদগে ক্ষতচিহ্ন হয়ে রয়ে গিয়েছে। কেউ হারিয়েছে ভিটেমাটি, স্বজন কেউ আবার হারিয়েছে সারা জীবনের ভালোবাসার মানুষটাকে। সেই প্রেক্ষাপটেই এবার আসতে চলেছে ইমতিয়াজ আলি (imtiaz ali) পরিচালিত ছবি ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’। প্রকাশ্যে এল ছবির টিজার।

Advertisement

ছবির টিজার সামনে আসতেই দেখা গেল পর্দায় দাদু ও নাতির কথোপকথন। নাতিকে জীবনের হারিয়ে ফেলা অমূল্য সম্পদের স্মৃতিচারণা করেন দাদু। যে চরিত্রে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। নাতির ভূমিকায় দেখা যাবে পাঞ্জাবী গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝকে। নাতির কাছে ৭৮ বছর আগে হারিয়ে ফেলা ভালোবাসার মানুষের স্মৃতিচারণায় বুঁদ হন। নাসিরুদ্দিন শাহের মুখে শোনা যায়, ‘এটা একটা রোম্যান্টিক গল্প। যা ৭৮ বছর ধরে মনের মধ্যে জায়গা করে আছে।’ টিজার এগোনর সঙ্গে সঙ্গেই বোঝা যায় যে, দেশ ভেঙে দু’টুকরো হওয়ার সঙ্গে সঙ্গেই ছেদ পড়েছে একটা সম্পর্কে। যেখানে ফিরে আসার মতো কথা দেওয়া হয়েছিল। আর নাসিরুদ্দিন শাহের সেই অল্প বয়সের চরিত্রে দেখা যায় টিজারে বেদাঙ্গ রায়নাকে। আর সেই ভালোবাসার মানুষ, তাঁর স্ত্রীর অল্পবয়সের চরিত্রে দেখা যায় শর্বরী ওয়াঘকে। দেশভাগের ঘটনায় পথ আলাদা হয়েছিল তাঁদের। আর সেই স্মৃতির ভারই দীর্ঘ ৭৮টা বছর ধরে মনের মধ্যে বহন করছেন পর্দায় বৃদ্ধ নাসিরুদ্দিন শাহ।

Advertisement
Imtiaz Ali’s Main Vaapas Aaunga teaser out
‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ ছবির দৃশ্যে বেদাঙ্গ রায়না ও শর্বরী ওয়াঘ, ছবি: সোশাল মিডিয়া।

টিজারের শেষে তুলে ধরা হয় বর্তমানের প্রেক্ষাপট। যেখানে নাতির ভূমিকায় দিলজিৎ তাঁর বৃদ্ধ দাদুর জন্য একটি প্রোজেক্টরে একটি ছবির প্রদর্শনী করে। আর তার সঙ্গে বলে, ‘ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে হ্যাশট্যাগ দেবেবন পার্টিশন।’ দেশের ইতিহাসের সঙ্গে এই ছবির রোম্যান্টিক গল্প যে জুড়ে দিতে চলেছেন পরিচালক ইমতিয়াজ আলি সেকথা বলাই বাহুল্য। টিজার দেখে স্পষ্ট ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এই ছবিতে সঙ্গীতের। যে দায়িত্বে রয়েছেন কিংবদন্তি সুরকার এ আর রহমান। ছবিতে রয়েছেন নাসিরুদ্দিন শাহ, দিলজিৎ দোসাঞ্ঝ, শর্বরী ওয়াঘ, বেদাঙ্গ রায়না। আগামী ১২ জুন বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।

Advertisement

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.