সৈকতের সঙ্গে ‘ভুয়ো বিয়ে’ করে বিতর্কে! এবার সত্যি বিয়ে? প্রেমিকের সঙ্গে একান্ত মুহূর্ত ফাঁস প্রেরণার
কবে বিয়ে? কী বলছেন প্রেরণা?
আসলে বর্তমান সময়ে কনটেন্ট ক্রিয়েটররা জড়িয়ে পড়েন সকলের জীবনের সঙ্গে। অনেকেই তাঁদের পরিবারের অংশ ভাবতে শুরু করেন। তাই তাঁদের অর্জন যেমন আনন্দ দেয়, তাঁরা ভুল কিছু করলে তা সকলকে কষ্টও দেয়। প্রেরণা ও সৈকতের মতো দুই পরিচিত মুখের এই 'ভুয়ো বিয়ে' অনুরাগীদের আশাহতই করেছিল। কাজটা যে ঠিক হয়নি তা হয়তো বুঝেছিলেন দুই ক্রিয়েটরই।
আরও পড়ুন:
এই জটিলতা কাটার পরই প্রেমিক সার্থক গুপ্তকে প্রকাশ্যে এনেছিলেন প্রেরণা। জানা যায়, এক বন্ধুর সূত্র ধরে প্রেরণা ও সার্থকের পরিচয় হয়। সার্থক পেশায় ব্যবসায়ী। রেস্তরাঁ রয়েছে তাঁর। সার্থক-প্রেরণার আলাপ প্রেমে পরিণত হতে খুব একটা সময় লাগেনি। তবে হ্যাঁ, বিয়ে নিয়ে কোনওদিনই প্রকাশ্যে কিছু বলতেন না প্রেরণা। দিন কয়েক আগেই পোস্ট করেন বালির একটি ছবি। সিলমোহর দেন প্রেমে।
শুক্রবার সকালে ইন্দোনেশিয়ার বালিতে প্রেমিকের বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্তের ছবি পোস্ট করেন প্রেরণা। সেখানে দেখা যাচ্ছে, হালকা গোলাপি রংয়ের গাউন পরেছেন প্রেরণা। সঙ্গে মানানসই গয়না ও হালকা মেকআপ। সাদা ফুলে সাজানো চারপাশ। লেখা ‘উইল ইউ ম্যারি মি’। তার সামনে ঠিক সিনেমার মতো আংটি হাতে হাঁটু মুড়ে বসে রয়েছেন সার্থক। ছবিতে দু'জনের মুখেই ফুটে উঠেছে তাঁদের আনন্দ।
এছাড়াও ব্যক্তিগত মুহূর্তের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন প্রেরণা। কোথায় সমুদ্রের পাড়ে হাতে হাত দুজনের। কোথাও আবার হবু প্রেমিকার কপালে চুমু এঁকে দিচ্ছেন সার্থক। ছবিতে দেখিয়েছেন প্রেমিকের থেকে পাওয়া আংটিও। ছবি দেখে খোঁচা দিতে ভোলেননি নেটিজেনরা। কেউ লিখেছেন, 'সরি ফ্রেন্ডস, ইটস প্র্যাঙ্ক।' কেউ আবার লিখেছেন, 'আবার কোনও অ্যাড শুট।' কিন্তু সত্যিই কি তাই?
আরও পড়ুন:
একটি সংবাদমাধ্যমে প্রেরণা জানিয়েছেন, জীবনের এই মুহূর্তগুলো একেবারে সত্যি এবং সেরা মুহূর্ত। যেভাবে মানুষ স্বপ্ন দেখে, বাস্তবে ঠিক সেভাবেই প্রেমিকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন প্রেরণা। তবে এনগেজমেন্ট হয়েছে কি না, তা কিন্তু খোলসা করেননি প্রেরণা। আর বিয়ে কবে? নাহ, তাও জানাননি তিনি। তবে প্রেরণা এটা স্পষ্ট করে দিয়েছেন, খুব তাড়াতাড়ি এক হবে চার হাত। আর শুট নয়, এবার বাস্তবে কনে বেশে ধরা দেবেন তিনি।