Ali Khamenei

‘এই দিনের জন্য ৪৭ বছর অপেক্ষা করেছি’, খামেনেইর মৃত্যুতে উচ্ছ্বসিত ‘স্যাক্রেড গেমস’ অভিনেত্রী

'যুগ যুগ জিয়ে', 'মস্তি ৪'-এর মতো বলিউডি ছবিতেও কাজ করেছেন এই অভিনেত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০২৬, ১৭:১৭

options
link
‘এই দিনের জন্য ৪৭ বছর অপেক্ষা করেছি’, খামেনেইর মৃত্যুতে উচ্ছ্বসিত ‘স্যাক্রেড গেমস’ অভিনেত্রী
ইরানের অভিনেত্রী এলনাজ নরৌজি। সোশাল মিডিয়ায় রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু ঘিরে আলোড়ন থামার নাম নেই। তাঁর মৃত্যুতে তীব্র প্রতিবাদ করেছেন সারা বিশ্বের সিয়া মুসলমানদের অনেকেই। কিন্তু এরই পাশাপাশি ইরান ও বাকি বিশ্বের অনেকেই রীতিমতো উদযাপন করেছেন খামেনেইয়ের প্রয়াণ সংবাদ। তাঁদেরই অন্যতম ইরানের অভিনেত্রী এলনাজ নরৌজি। সোশাল মিডিয়ায় তিনি রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

Advertisement

তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘এটা আমাদের জন্য সবচেয়ে অবিশ্বাস্য খবর। আমরা ৪৭ বছর ধরে যে খবরের জন্য অপেক্ষা করছিলাম তা পেয়েছি। খামেনেই মারা গিয়েছেন। ঈশ্বর সর্বশ্রেষ্ঠ।’ ‘স্যাক্রেড গেমস’-এ অভিনয় করেছিলেন এলনাজ। পাশাপাশি কিছু বলিউড ছবিতেও মুখ দেখিয়েছেন তিনি। ভারতীয় দর্শকদের কাছে তাই তাঁর মুখ পরিচিত। সেই অভিনেত্রীই এবার সরাসরি খামেনেইয়ের মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করে খবরের শিরোনামে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তেহরানে জন্ম হলেও পরবর্তী সময়ে পরিবারের সঙ্গে জার্মানি চলে যান কে এই এলনাজ নরৌজি। কিশোর বয়স থেকেই মডেল ও অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ। ২০১৮-১৯ সালে ‘স্যাক্রেড গেমস’-এ অভিনয় করেছিলেন তিনি। পরবর্তী সময়ে ‘যুগ যুগ জিয়ে’, ‘মস্তি ৪’-এর মতো বলিউডি ছবিতেও তিনি কাজ করেছিলেন। ২০২৩ সালে হলিউডের ‘কান্দাহার’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। সম্প্রতি ‘হুইল অফ ফরচুন’-এ অক্ষয় কুমারের সঙ্গে শো হোস্টও করেন তিনি। এহেন অভিনেত্রী খামেনেইয়ের মৃত্যুতে এমন পোস্ট করে বিতর্কে।

Advertisement

প্রসঙ্গত, শনিবার সকালে ইরানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় আমেরিকা এবং ইজরায়েল। এরপর মধ্যরাতে মধ্যরাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানে হামলায় মৃত্যু হয়েছে খামেনেইয়ের। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘ইতিহাসের পাতায় সবচেয়ে খারাপ ব্যক্তি খামেনেই। তাঁর মৃত্যু হয়েছে। ইরান এবং আমেরিকার জনগণ ন্যায়বিচার পেল।’ ট্রাম্পের এই দাবির পরই রবিবার ভোরে মুখ খোলে ইরানের সরকারি সংবাদমাধ্যম। খামেনেইয়ের মৃত্যুর কথা তারা নিশ্চিত করে তারা জানায়, ইরানের সর্বোচ্চ নেতা শহিদ হয়েছেন। শনিবার তিনি তাঁর দপ্তরে কাজ করছিলেন। সেই সময়েই আমেরিকা-ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হানায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার। তিনি দেশের জনগণের জন্য নিবেদিত প্রাণ ছিলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.