সুস্থ হয়ে উঠছেন ইরফান খান, যোগ দিতে পারেন নতুন ছবির প্রমোশনেও

সুখবরে খুশির হাওয়া অনুরাগী মহলে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০১৮, ১৭:১৭

options
link
সুস্থ হয়ে উঠছেন ইরফান খান, যোগ দিতে পারেন নতুন ছবির প্রমোশনেও
Mumbai: Actor Irrfan Khan during the trailer launch of film Madaari, in Mumbai on May 11, 2016. (Photo: IANS)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেমন আছেন ইরফান খান? আবার কি তাঁকে দেখা যাবে বড়পর্দায়? রুপোলি জগতে তাঁকে যে দেখা যাবে তা নিশ্চিত। মুক্তির অপেক্ষায় তাঁর নতুন ছবি ‘কারওয়া’। তবে সে ছবির প্রমোশনে তিনি থাকবেন কি না, তাই-ই ছিল লাখ টাকার প্রশ্ন। তবে শোনা যাচ্ছে, সে সাধও পূরণ হতে পারে তাঁর অনুগামীদেরও।

Advertisement

[  দুপুর ঠাকুরপোদের মন মাতাতে নয়া ভিডিও, শরীরী আবেদনে বাজিমাত ঝুমা বউদির ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মাসকয়েক আগেই নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন ইরফান খান। জটিল কোনও রোগে তিনি আক্রান্ত। এ খবর শোনার পরই প্রায় আকাশ ভেঙে পড়ে অনুগামীদের মাথায়। প্রিয় অভিনেতার এমন পরিণতি হতে পারে, মানতে পারেননি অনেকেই। গোদের উপর বিষফোঁড়ার মতো নানা জল্পনা আতঙ্ক আরও বাড়িয়েছিল। তবে সব কিছুতে জল ঢেলে অভিনেতার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, তাঁর ক্যানসার হয়নি। নিউরো-এন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত তিনি। তাতে খানিকটা স্বস্তি জেগেছিল বটে। তবে অসুখ তো সহজ নয়। তাই দুশ্চিন্তা ছিলই। চিকিৎসার জন্য বাইরে যেতে হয় ইরফানকে। তারপর প্রায় মাস দুয়েক সোশ্যাল মিডিয়ায় আর কোনও পোস্ট করতে দেখা যায়নি তাঁকে। অবশেষে নীরবতা ভেঙে নতুন ছবির পোস্টার টুইট করেন তিনি। তাতে খুশির হাওয়া অনুগামী মহলে। তবে সুখবরের এখানেই শেষ নয়। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অভিনেতা এখন অনেকটাই সুস্থ। চিকিৎসার জন্য এখনও তিনি বিদেশেই। তবে খুব শিগগিরি মুম্বইয়ে ফিরতে পারেন। এবং যোগ দিতে পারেন এই ‘কারওয়া’ ছবির প্রমোশনেও।

Advertisement

 ফিরল ‘হাম আপকে হ্যায় কৌন’-এর স্মৃতি, জুটিতে নাচ মাধুরী-রেণুকার ]

পরিচালক আকাশ খুরানার নতুন এই ছবির সূত্রেই বলিউডে হাতেখড়ি হতে চলেছে মালয়ালম সুপারস্টার ডালক্যুয়ের সলমনের। রয়েছেন নেটদুনিয়ার পরিচিত মুখ মিথিলা পালকর ও তেলুগু তারকা কৃতি খারবান্দা। ইরফানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতায় উচ্ছ্বল পরিচালক। জানাচ্ছেন, বরাবরের মতো এ ছবিতেও নজরকাড়া পারফরম্যান্স ইরফানের। তবে ইরফানের সঙ্গে কাজ করার স্বপ্ন ছিল তাঁর। তা পূরণ হয়েছে। আর এবার যদি ইরফান সুস্থ হয়ে এ ছবির প্রমোশনে যোগ দেন তবে তো সোনায় সোহাগা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.