সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একটা গুজব? না কি এবার পাকা খবর এল?
বলা মুশকিল! বলিউডের অন্দরমহলে হামেশাই তারকাদের বিয়ে নিয়ে খবর তৈরি হয়। তার উপর দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের মতো জুটি, যাঁরা নিজেদের ভালবাসা গোপন রাখেননি, তাঁদের নিয়ে তো এমন খবর তৈরি হবেই!
তবে, এবারের খবরটায় কিছু সত্যতা থাকলেও থাকতে পারে। কেন না, জানা গিয়েছে, দীপিকা এবং রণবীর তো বটেই, সঙ্গে দুই পরিবারও আপাতত রয়েছেন বিদেশে।
উঁহু, ছুটি কাটাতে নয়। দুই পরিবার এখন তাদের ছেলে-মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত। তার প্রাথমিক প্রস্তুতি সারতেই না কি এই বিদেশযাত্রা।
তা, দীপিকা-রণবীরকে নিয়ে কোথায় গিয়েছে দুই পরিবার?
খবর বলছে, সবাই এখন আছেন অস্ট্রিয়ায়। ভিভামেয়ার স্পা-তে!
হঠাৎ কেন দুই পরিবারের এহেন স্পা-যাত্রা?
নায়ক-নায়িকার ঘনিষ্ঠ বন্ধুরা বলছেন, বিয়ের আগে ফিটনেস ঠিকঠাক রাখতেই এই অস্ট্রিয়া-ভ্রমণ! কেন না, বিয়ের দিন দ্রুত সামনে এগিয়ে আসছে।
পাশাপাশি, এমন গুজবও রটেছে যে ইতিমধ্যেই না কি বাগদান সেরে ফেলেছেন দীপিকা-রণবীর। দুই পরিবারের উপস্থিতিতে, একটা ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাঙ্গ হয়েছে সেই বাগদান-পর্ব। এই নিয়ে সাংবাদিকরা রীতিমতো জেরাও করেছেন দীপিকা আর রণবীরের পরিবারকে। প্রত্যুত্তরে তাঁরা ‘হ্যাঁ’-ও বলেননি, আবার খবরটা অস্বীকারও করেননি পুরোপুরি।
জানা যাচ্ছে, এভাবে এগোতে থাকলে সামনের বছরেই গাঁটছড়া বেঁধে ফেলবেন দীপিকা-রণবীর! নতুন বছরে প্রথম যে শুভ লগ্ন পড়বে বিয়ের, সেটাতেই!
সর্বশেষ খবর
-
কতটা বিপদজ্জনক সিকিমের হিমবাহ হ্রদগুলি? তালিকা তৈরি করতে নেওয়া হচ্ছে ইসরোর সাহায্য
-
এবার মঙ্গোলিয়াও মুগ্ধ হবে উত্তম ম্যাজিকে! শতবর্ষে বিশ্বজয়ী বাঙালির মহানায়ক
-
জন্মদিনে রণবীরকে কোলে বসিয়ে আদরে ভরালেন আলিয়া, ডেটিং থেকে বেডরুমের গোপন কড়চা ফাঁস কাপুরবধূর
-
‘তৃণমূলের হাতে কমরেডদের রক্তের দাগ’, মমতার সঙ্গে সমঝোতার সম্ভাবনা ওড়ালেন মীনাক্ষী?
-
ঘরে একাধিক পুরুষ ঢোকানো নিয়ে ছেলের সঙ্গে অশান্তি, বাড়িতেই মিলল কিশোরের দেহ! গ্রেপ্তার মা