বলিপাড়ার রঙিন দুনিয়ার মতোই তাঁর জীবনও নানারকম ঘটনায় রঙিন। কখনও প্রেমিকে সুকেশের সঙ্গে সম্পর্ক তো কখনও আবার আর্থিক তছরূপের ঘটনায় উঠে এসেছেন আলোচনার শিখরে। তিনি আর কেউ নন বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। এবার অতীতের বিতর্কের মেঘ দূরে সরিয়ে রেখে ধর্মে মতি হল জ্যাকলিনের। আর তারপরেই ঠিক কী করলেন তিনি?
আরও পড়ুন:
ফেব্রুয়ারি পড়তে না পড়তেই মুম্বই ছেড়ে বারাণসীতে জ্যাকলিন। ঘুরে দেখছেন বারাণসীর আনাচকানাচ। পুজো দিয়েছেন কাশী বিশ্বনাথ মন্দিরেও। মুখে মাস্ক পরে শহরের নানা প্রান্তে ঘুরে বেড়ালেন জ্যাকলিন। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে সেই ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে হালকা গোলাপি রঙের সালোয়ার পরে সেলফি তুলতে। তাঁর পোস্ট করা অন্য আরেকটি ছবিতে দেখা যাচ্ছে কাশীর বিখ্যাত চাটের ছবি। কপালে দিয়েছেন ত্রিপুন্দ্রা।
আরও পড়ুন:
View this post on InstagramAdvertisement
মন্দির থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জ্যাকলিন বলেন, ‘আমি জেরকম ভেবেছিলাম বারাণসী তার থেকেও সুন্দর। এখানে শান্তি বিরাজ করে। হর হর মহাদেব।” পুজো দিয়ে বেরোতেই মন্দিরপ্রাঙ্গনে তাঁকে ঘিরে ধরেন জনতা। সেলফি তোলার হিড়িক পড়ে যায়। অবশেষে পুলিশের সহযোগীতায় জ্যাকলিন বেরোতে পারেন মন্দির থেকে। মণিকর্ণিকা ঘাট ও অন্যান্য গঙ্গা ঘাটগুলিও ঘুরে দেখেন জ্যাকলিন। তবে শুধুই বারাণসীতে বেড়াতেই গিয়েছেন অভিনেত্রী নাকি কোনও ছবির শুটিংয়ে সেখানে গিয়েছেন তা ঠিক জানা যায়নি। তবে তাঁর এই ছবি দেখে মনে হচ্ছে সত্যিই ধর্মে মতি হয়েছে জ্যাকলিনের।
সর্বশেষ খবর
-
হাসিনা ‘কাঁটা’য় আটকে তারেকের দিল্লি সফর! ঢাকার জোড়া শর্তের পর কী বললেন ত্রিবেদী?
-
‘সব বালির ঘাটকে বৈধ করব’, পাচার-তোলাবাজি বন্ধে পুরুলিয়ায় বড় বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘১০-এ ৯ না পেলে ক্ষমা চেয়ে নেব’, সরকারের বর্ষপূর্তিতে ‘জনতার দরবারে’ পরীক্ষায় বসবেন খোদ মুখ্যমন্ত্রী!
-
আবাসে ৩০ লক্ষ নতুন বাড়ি, ‘১ টাকাও কেউ চাইলে আমাকে খবর দিন’, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
-
বঙ্গে ‘সেঞ্চুরি’ পার বিজেপি সরকার! কাজের খতিয়ান নিয়ে প্রকাশিত বই পৌঁছবে ঘরে ঘরে