পথিকৃৎ বসুর নির্দেশনায় বাংলার ‘বস’ জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। এই ছবি ঘিরে জিৎভক্তদের মধ্যে উন্মাদনার পারদ যে ঊর্ধমুখী তা বললে অত্যুক্তি হবে না। বাংলা যখন ছকভাঙা ছবি তৈরির প্রতিযোগীতায় মত্ত তখন মূলধারার বাণিজ্যিক ছবির অন্যতম কান্ডারী হিসেবে হিসেবে সুপারস্টার জিৎ এক ও অভিন্ন তা বলাই বাহুল্য। আসন্ন ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-ও তার ব্যতিক্রম নয়। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্য়তম নায়ক অনন্ত লাল সিংয়ের ভূমিকায় ধরা দেবেন টলিউড সুপারস্টার।
আরও পড়ুন:
টিজারে বিপ্লবী অনন্ত সিংয়ের বেশে জিতের লুক প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা। আগামী ২৭ মে বড় পর্দায় জিতের নতুন ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছে বাংলা ছবির দর্শক। কিন্তু, সিনেমা মুক্তির ঠিক বারো দিন আগেই দুঃসংবাদ। নির্দিষ্ট দিনে মুক্তি পাচ্ছে না ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। প্রযোজনা সংস্থার তরফে সমাজমাধ্যমে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হয়েছে।
View this post on InstagramAdvertisement
সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ বাকি থাকার দরুণ ছবি মুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। বাকি কাজ শেষ করতে এখনও আরও কিছুদিন সময় লাগবে। তাই আপাতত প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না জিতের নতুন ছবি। পরবর্তী মুক্তির দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেই জানানো হয়েছে জিতের প্রযোজনা সংস্থার তরফে।
View this post on Instagram
এই খবরে স্বাভাবিকভাবেই মন ভেঙেছে জিৎভক্তদের তা বলাই বাহুল্য়। ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার নেপথ্যে আর কোনও কারণ রয়েছে? তা জানতে সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে জিতের আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, “সিনেমার পোস্ট প্রোডাকশনের অনেকটা কাজ এখনও বাকি আছে। শুধুমাত্র সেই কারণেই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত-এর মুক্তি কয়েকটা দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এর নেপথ্যে অন্য কোনও কারণ নেই। শীঘ্রই ছবি মুক্তি পাবে আর আনুষ্ঠানিকভাবেই সেই দিনক্ষণ ঘোষণা করা হবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিএসকের মালিকানা চান ধোনি, রাজি নয় ম্যানেজমেন্ট! মেজাজ হারিয়ে দল ছাড়ছেন ‘ক্যাপ্টেন কুল’?
-
আইন অমান্যে অশান্তি পাকানোর অভিযোগ, চুঁচুড়ায় গ্রেপ্তার প্রাক্তন সিপিএম বিধায়ক
-
‘আমার যৌবন, বেডরুমে উঁকি দেবেন না’ বলে শাসান কঙ্গনা, রামদেব বললেন, ‘গোটা দেশ জানে…’
-
বছর তিনেক সহবাস দুই মহিলা কনস্টেবলের! বিয়ের জন্য ছুটিও চেয়েছিলেন, আচমকা কেন বাতিল সিদ্ধান্ত?
-
মা হওয়াতেই আপত্তি! মুর্শিদাবাদে ১১ দিনের শিশুকন্যাকে বালতিতে ডুবিয়ে ‘খুন’, গ্রেপ্তার মা