Kajol

বাঙালি নায়ককে ঠোঁটঠাসা চুম্বন, তিন দশকের কেরিয়ারে কেন ‘নো কিসিং’ নীতিভঙ্গ কাজলের?

যীশু সেনগুপ্তের সঙ্গে অন স্ক্রিন চুমুতে ঝড় তুলেছিলেন অজয়পত্নী। 'নো-কিসিং' নীতি ভাঙার সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন কাজল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৬, ১৭:০৮

options
link
বাঙালি নায়ককে ঠোঁটঠাসা চুম্বন, তিন দশকের কেরিয়ারে কেন ‘নো কিসিং’ নীতিভঙ্গ কাজলের?
'নো কিসিং' নীতি কেন ভাঙলেন কাজল?

চরিত্রের প্রয়োজনে অনেকসময়ই বেশ কিছু ত্যাগ শিকার করতেই হয়। একজন পেশাদার শিল্পীর জীবনের এটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয়। দর্শকের দরবারে নিজের চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে চেষ্টায় কোনও ত্রুটি রাখেন না। সম্প্রতি এই বিষয়টিকে সামনে রেখে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন বলিউডের অন্যতম সফল অভিনেত্রী কাজল (Kajol)। পর্দায় নায়কের সঙ্গে ঠোঁট ঠাসা চুম্বণের ঘোর বিরোধী বঙ্গতনয়া। দীর্ঘ তিন দশকের কেরিয়ারে সেই নীতি ধরে রেখেছিলেন কিন্তু, অভিনেতা যীশু সেনগুপ্তের সঙ্গে অন স্ক্রিন চুমুতে ঝড় তুলেছিলেন অজয়পত্নী। চর্চার আঙিনায় উঠে এসেছিল কাজল-যীশুর রোম্যান্স।

Advertisement

আগে কখনও এমন সাহসী দৃশ্যে কাজলকে দেখতে অভ্যস্ত নয় দর্শক, তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী। ‘নো-কিসিং’ নীতি ভাঙার সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন কাজল। চরিত্র এবং চিত্রনাট্যের প্রয়োজনেই নীতি ভাঙতে বাধ্য হয়েছেন কাজল। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘দ্য ট্রায়াল’র মাধ্যমে ওটিটিতে আত্মপ্রকাশ করেন কাজল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Kajol breaks no kissing policy in her OTT debut The Trial
‘নো-কিসিং’ নীতি ভাঙেন কাজল!

নয়নিকা সেনগুপ্তর চরিত্রে অভিনয় করেছেন। একজন গৃহবধূ যিনি স্বামীর কেলেঙ্কারির পর ফের আইনজীবী হিসেবে নিজের পেশায় প্রত্যাবর্তন। এই কোর্টরুম ড্রামাটি ‘দ্য গুড ওয়াইফ’ ভারতীয় সংস্করণ। এই সিরিজেই সহ অভিনেতা যীশুর সঙ্গে একটি চুম্বন দৃশ্যে অভিনয় করেন।

Advertisement

‘নো-কিসিং’ নীতি ভাঙার সিদ্ধান্ত নিয়ে কাজলের বক্তব্য, “দ্য ট্রায়াল সিরিজের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। এই অংশটুকু বাদ দিলে চরিত্রের একটা বড় অংশই বাদ চলে যেত। তাই একজন পেশাদার শিল্পী হিসেবে আমি সিদ্ধান্ত বদলেছি।”

সম্প্রতি একটি পডকাস্টে কাজল জানান কেন ‘নো-কিসিং’ নীতির বিরুদ্ধে হেঁটেছিলেন? অভিনেত্রীর সাফাই, “দৃশ্যটি হঠাৎ করে সিরিজে যোগ করা হয়নি বরং চরিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এটা শুধু একটা চুম্বন ছিল না, আমার চরিত্রটাকে দর্শকের সামনে উপযুক্ত করে তোলার প্রয়োজনীয় উপাদান। চিত্রনাট্যের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল তাই এই অংশটুকু বাদ দিলে চরিত্রের একটা বড় অংশই বাদ চলে যেত। তাই একজন পেশাদার শিল্পী হিসেবে আমি সিদ্ধান্ত বদলেছি।”

Kajol Shared onscreen kiss for the first time in her career in the web series The Trial
যীশুর সঙ্গে কাজল

শুটিংয়ের আগের মুহূর্তেও এই দৃশ্যে অভিনয় নিয়ে অস্বস্তিতে ছিলেন কাজল। তিনি বলেন, “এই বিষয়টা নিয়ে খুবই অস্বস্তিতে ছিলাম। শুটিং ফ্লোরে দাঁড়ানোর আগেও অনিশ্চয়তার মধ্যে ছিলাম। সত্যিই এই দৃশ্যে শট দিতে পারব? শেষ পর্যন্ত এটিকে পেশাদার সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করেছি।” কেরিয়ারের গোড়াতে বেশি ভাবনা-চিন্তা না করেই অনেক সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু, সেগুলো সবসময় সঠিক হত না সেই কথাও অকপটে স্বীকার করেছেন কাজল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.