সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো ‘মুখার্জি বাড়ির পুজো’। পাঁচদিনই সেই পুজোতে হাজির থাকেন কাজল, তনুজা, রানি-সহ আরও অনেক তারকারা। যেন চাঁদের হাট। এবছর দ্বিতীয়া থেকেই ফেস্টিভ মুডে এই পরিবার। শুক্রবার মা তনুজা, বোন তনিশাকে নিয়ে দুর্গা প্রতিমা দেখতে হাজির কাজল। উত্তর মুম্বইয়ের ‘সার্বজনিক দুর্গা পূজা সমিতি’তে প্রতিমাশিল্পীদের সঙ্গে দেখা করতে যান অভিনেত্রী-সহ গোটা মুখোপাধ্যায় পরিবার। এই দুর্গা পুজো আয়োজন করেন কাজলের তুতো বোন সর্বাণী মুখোপাধ্যায়। আর সেখানেই কীভাবে ধীরে ধীরে মাতৃমূর্তিকে রূপ দিচ্ছেন শিল্পীরা তা দেখতেই হাজির হয়েছিলেন কাজল। সেই ছবি টুইটারে আপলোডও করেন তিনি।
The Mukerjis out in full force ! Went to see the men who make the goddesses ! Amazing artists ! pic.twitter.com/rhjeHy3rOv
Advertisement— Kajol (@KajolAtUN) September 22, 2017
Advertisement
[উৎসবের মরশুমে রহস্য বাড়িয়ে কেমন হল যিশুর ব্যোমকেশ?]

পুজোর পাঁচদিন শাড়ি পড়তেই ভালবাসেন কাজল। তবে এবার পুজোর আগেই ট্র্যাডিশনাল সাজে হাজির অভিনেত্রী। গোল্ডেন এমব্রয়ডারি করা সাদা সালোয়ার কামিজে কাজল ছিলেন বেশ স্টাইলিশ। মেয়েকে ফ্যাশনে টক্কর দিতে হাজির মা তনুজাও। তাঁর প্যাস্টেল সবুজ রঙের জামদানি শাড়ি ছিল নজরকাড়া। মায়ের সঙ্গে তানিশাও শাড়ি পরেছিলেন। এবং সর্বাণীর পরনে ছিল সাদা সালোয়ার সঙ্গে রঙিন দোপাট্টা। শুধু পরিবারের সঙ্গেই নয় প্রতিমাশিল্পীদের সঙ্গেও ছবি তুললেন কাজল।

[পাহাড়চূড়োয় কেমন হল সৃজিতের ‘ইয়েতি অভিযান’?]

বোঝা যাচ্ছে দ্বিতীয়া থেকেই উৎসবের মুডে মুখোপাধ্যায় পরিবার। তবে এ তো সবে শুরু, এখনও রয়েছে পুজোর বাকি দিনগুলি। সেখানে কোন সাজে হাজির হল রানি, কাজল সহ আরও অন্যান্য তারকারা সেদিকেই চোখ রয়েছে সবার।
সর্বশেষ খবর
-
উরুগুয়েকে হারিয়ে পরের রাউন্ডে স্পেন, ইতিহাস গড়ে নকআউটে ভোজিনহার কেপ ভার্দেও
-
আবেগের নাম শ্যামাপ্রসাদ! ভারত কেশরী ‘ঘনিষ্ঠ’ শতায়ু অফিসারকে শ্রদ্ধা বিজেপি নেতার
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার