Salman Khan

‘৩ দিনে মার্ডার করব’, সলমনের ‘পাকিস্তানি জঙ্গি’ ভক্তর হুমকিতে পুলিশের দ্বারস্থ ‘কালা হিরণ’ প্রযোজক

এবার আরও বিস্ফোরক দাবি 'কালা হিরণ' প্রযোজকের। অমিত জানালেন, গত ২৪ ঘণ্টায় পাকিস্তান থেকে লাগাতার খুনের পাচ্ছেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ১৬:৩৬

options
link
‘৩ দিনে মার্ডার করব’, সলমনের ‘পাকিস্তানি জঙ্গি’ ভক্তর হুমকিতে পুলিশের দ্বারস্থ ‘কালা হিরণ’ প্রযোজক
সলমনকে চ্যালেঞ্জ প্রযোজকের

সলমন খানের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে ছবি ঘোষণা করে মহাবিপাকে প্রযোজক অমিত জানি। দিন দুয়েক আগেই ছবি মুক্তি আটকাতে আইনি নোটিস পাঠিয়ে ফৌজদারি মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়েছিলেন ভাইজান। তবে বিষয়টি কিন্তু এখানেই থেমে থাকেনি। অমিত জানির দাবি, সিনেমার পোস্টার উন্মোচনের পর থেকেই ‘ডি কোম্পানি’র নাম করে খুনের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। এবার বিস্ফোরক দাবি ‘কালা হিরণ’ প্রযোজকের। অমিত জানালেন, গত ২৪ ঘণ্টায় পাকিস্তান থেকে লাগাতার খুনের পাচ্ছেন তিনি।

Advertisement

“পাকিস্তানের নম্বর থেকে একটি হুমকিফোন আসে। আমি কলারের কণ্ঠস্বর রেকর্ড করেছি। ওই ব্যক্তি নিজেকে সলমন খানের ভক্ত বলে দাবি করে আমাকে তিন দিনের মধ্যে খুন করার হুমকি দেয়।…” 

সংশ্লিষ্ট ঘটনায় ইতিমধ্যেই যোধপুরের পুলিশের দ্বারস্থ হয়েছেন অমিত জানি। তিনি জানান, “২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার আমাকে খুনের হুমকি দেওয়া হল। জনৈক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আমাকে তিন দিনের মধ্যে মার্ডার করার হুমকি দিয়েছেন। প্রথমবার খুনের হুমকি পেয়েই আমি পুলিসের দ্বারস্থ হই। তার কয়েক ঘণ্টার মধ্যেই আমার কাছে ফের হুমকি ফোন আসে।” তবে এখানেই শেষ নয়! ‘কালা হিরণ’ প্রযোজকের দাবি, “পাকিস্তানি সন্ত্রাসবাদী শাহজাদ ব্রহ্মদাগ বুগতি আমাকে খুনের হুমকি দিচ্ছেন। রাত ১১:০৬ মিনিট নাগাদ আমার মোবাইলে পাকিস্তানের নম্বর থেকে একটি হুমকিফোন আসে। আমি কলারের কণ্ঠস্বর রেকর্ড করেছি। ওই ব্যক্তি নিজেকে সলমন খানের ভক্ত বলে দাবি করে আমাকে তিন দিনের মধ্যে খুন করার হুমকি দেয়। যে বিষয়ে আমি ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছি। স্বরাষ্ট্র মন্ত্রক, রাজস্থান পুলিশ এবং সিআরপিএফ কর্মকর্তাদেরও বিষয়টি জানিয়েছি।” অমিত জানি এও জানালেন যে, তিনি এইমুহূর্তে যোধপুরের উম্মেদ হেরিটেজে রয়েছেন। তিন ঘণ্টার মধ্যে ২ বার হুমকি ফোন পেয়েছেন তিনি।

Advertisement
Salman Khan Fan Threatens Kala Hiran Producer Amit Jani, Police Complaint Filed
কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে ছবিকে আইনি নোটিস সলমনের

সলমন খানের আইনজীবীর তরফে নোটিস পাঠানো হয়েছে সিনেমার পরিচালক ভরত শ্রীনাত ও প্রযোজক অমিত জানিকে। সূত্রের দাবি, ছবির মুক্তি আপাতত স্থগিত রাখতে এবং সিনেমা সংক্রান্ত প্রচারমূলক কনটেন্ট সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

দু’দশক আগে রাজস্থানের কোঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সলমনের (Salman Khan) বিরুদ্ধে। ২০১৮ সালে দোষী সাব্যস্ত হওয়ায় দু’ রাত জেলেও থাকতে হয় বলিউড সুপারস্টারকে। তবে সেসময়ে জামিনে ছাড়া পেলেও আজও কৃষ্ণসার হরিণ হত্যা মামলার মীমাংসা হয়নি। ভাইজানের জীবনের সেই ‘অভিশপ্ত অধ্যায়’ই এবার বলিউডে পর্দায় আনতে গিয়ে বিপাকে পড়েছেন অমিত জানি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিনেমার টিজার-পোস্টার। আর এমন আবহেই বিপত্তি! খবর, সলমন খানের আইনজীবীর তরফে নোটিস পাঠানো হয়েছে সিনেমার পরিচালক ভরত শ্রীনাত ও প্রযোজক অমিত জানিকে। সূত্রের দাবি, ছবির মুক্তি আপাতত স্থগিত রাখতে এবং সিনেমা সংক্রান্ত প্রচারমূলক কনটেন্ট সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, নিঃশর্ত লিখিত ক্ষমাপ্রার্থনা জমা দেওয়ার দাবি জানানোর পাশাপাশি চব্বিশ ঘণ্টার মধ্যে এই দাবি পূরণ না হলে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়েরের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। এবার আরও বিস্ফোরক দাবি করলেন অমিত জানি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.