সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের ব্যক্তিগত জীবন, যৌনতা, চাওয়া-পাওয়া নিয়ে বরাবরই সরব অভিনেত্রী কঙ্গনা রানাউত৷ আর এবার শরীরী অনুভূতি নিয়ে আবারও সরব হলেন অভিনেত্রী৷ নিজের দর্শকদের রতিসুখ পাওয়ার উপায় বাতলালেন৷ সিনেপ্রেমীরা তাঁর আগামী ছবি ‘রেঙ্গুন’ দেখে রতিসুখ পাবেন, এমনই দাবি তাঁর৷
বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘রেঙ্গুন’ ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কঙ্গনাকে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিটিতে কঙ্গনা ছাড়াও অভিনয় করছেন সইফ আলি খান এবং শাহিদ কাপুর৷ ‘হায়দার’ ছবি দর্শকদের মন জয় করার পর এবার একেবারে নিজস্ব প্রোজেক্ট নিয়ে হাজির হচ্ছেন পরিচালক৷
এই ছবিতে কাজ করে কেমন লেগেছে কঙ্গনার? ছবির গল্প কেমন লেগেছে? এই প্রশ্নই করা হয়েছিল অভিনেত্রীকে৷ আর স্বভাববশত অভিনেত্রী দিলেনও আজব উত্তর৷ বললেন, “অদ্ভুত সুন্দর একটি ছবি রেঙ্গুন৷ আগামী বছর ফেব্রুয়ারি মাসেই মুক্তি পেতে চলেছে এই ছবি৷ ছবি নিয়ে ঠিক কী বলব বুঝতে পারছি না৷ খুব সুন্দর একটি ছবি এটি৷ বলতে পারি সিনেপ্রেমীরা রতিসুখ পাবেন রেঙ্গুন দেখে৷”
এখন ‘রেঙ্গুন’ কতটা রতিসুখ দিতে পারে দর্শকদের, তা বলবে সময়!
সর্বশেষ খবর
-
১২ বছরে ৩৪ বার, বিদেশভূমে রাজার রাজা মোদি, এবার পেলেন সেশেলসের সর্বোচ্চ সম্মান!
-
নিয়ম মানলে স্নানযাত্রাতেই ঘুরবে ভাগ্যের চাকা, জেনে নিন পুজোর শুভ তিথি
-
পুলিশ হেফাজতে মদ্যপানের আবদার নির্লজ্জ সিয়ার! প্রকাশ্যে ‘খুনি’ প্রেমিকের সঙ্গে ‘ঘনিষ্ঠ’ ভিডিও
-
বরাদ্দ সত্ত্বেও হয়নি কাজ, তৃণমূল কাউন্সিলরকে বৃষ্টিতে বেহাল বারাসত ঘুরে দেখালেন বিজেপি কর্মীরা
-
‘লক্ষ্মী ছেলে’ থেকে অ্যাকশন হিরো, প্রকাশ্যে উজানের ‘কাতুকুতু বুড়ো’র টিজার