সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কৃষ্ণের আশীর্বাদ থাকলে লোকসভায় লড়ব’, ২০২৩ সালের নভেম্বর মাসে অযোধ্যায় গিয়েই জানিয়ে দিয়েছিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বছর দুয়েক ধরেই কঙ্গনার রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু গেরুয়া শিবিরের স্বঘোষিত সমর্থক হয়েও রাজনীতির ময়দানে এখনও পর্যন্ত তাঁকে সক্রিয়ভাবে দেখা যায়নি। সোশাল মিডিয়াতেই তাঁর রাজনৈতিক সচেতনতার বহিঃপ্রকাশ দেখা যায় সাধারণত। আর এবার তিনি প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছেপ্রকাশ করলেন!
আদৌ বিষয়টা ঠিক কী? সম্প্রতি ‘রাজাকার: সাইলেন্ট জেনোসাইড অফ হায়দরাবাদ’ সিনেমার ট্রেলার লঞ্চে হাজির হয়েছিলেন কঙ্গনা রানাউত। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়, ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার কোনও পরিকল্পনা তাঁর রয়েছে কি না? জবাবে তিনি জানান, “আমি শুধু এমার্জেন্সি নামে একটা সিনেমা করেছি মাত্র। আর সেই ছবিটা দেখার পর আমার মনে হয় না কেউ আমাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবেন।” এককথায় তিনি এখানে জরুরী অবস্থায় ইন্দিরা গান্ধীর ভূমিকার প্রসঙ্গ টেনে নেতিবাচক দিকটাই ইঙ্গিত করতে চেয়েছেন।
[আরও পড়ুন: মেয়ে এষার ডিভোর্স! আচমকাই নাম-পরিচয় বদলে ফেললেন ধর্মেন্দ্র, কিন্তু কেন?]
প্রসঙ্গত, ২০২০ সালে বিএমসির সঙ্গে আইনি জটিলতার পরই মোদি সরকারের তরফে Y+ ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন অভিনেত্রী। একাধিকবার জনসমক্ষে বিজেপির হয়ে সুরও চড়াতে দেখা গিয়েছে তাঁকে। শুধু তাই নয়, সম্প্রতি নরেন্দ্র মোদিকে ‘আধুনিক ভারতের বিশ্বকর্মা’ বলেও প্রশংসা করেছেন। রামমন্দির উদ্বোধনের দিনও উপস্থিত ছিলেন সেখানে। বছর দুয়েক আগে একবার বিজেপির টিকিটে ভোটে লড়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। তবে গেরুয়া শিবির থেকে তাঁর সেই প্রেক্ষিতে কোনওরকম উচ্চবাচ্য করা হয়নি।
[আরও পড়ুন: হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে মিঠুন, এখন কেমন আছেন মহাগুরু?]
সর্বশেষ খবর
-
‘নিজকে এই ইন্ডাস্ট্রির বাইরের সদস্য মনে হয়নি’, ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে আড্ডায় জয়া
-
প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা, ‘তোমরাই নায়ক’, ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত কোচ
-
৭০ লক্ষ টাকা ‘তোলাবাজি’, গ্রেপ্তার ফিরহাদ ‘ঘনিষ্ঠ’ প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল
-
ট্রাম্পের রোষে কঙ্গোর সুপার ফ্যান! মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না মিচেল
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ