সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতাকাঙ্ক্ষী উত্তাল ভারতের পটভূমিতে দাঁড়িয়ে একদিকে যখন যুদ্ধকালীন পরিস্থিতি, তখনই নায়িকা জুলিয়া প্রেমে পড়লেন এক জওয়ানের। কিন্তু তখনও জুলিয়ার জীবনে তাঁর অপর ব্যক্তিত্ব এবং ক্ষমতাসম্পন্ন প্রেমিকের উপস্থিতিকে অস্বীকার করা যায় না। সব মিলিয়ে প্রাক-স্বাধীনতার আমলের ত্রিকোণ প্রেম, উষ্ণতা, যুদ্ধ এবং সম্পর্কের জটিলতা নিয়েই হাজির হচ্ছে পরিচালক বিশাল ভরদ্বাজের ‘রঙ্গুন’।

সম্প্রতি মুক্তি পেল ছবির নতুন গান ‘ইয়ে ইশক হ্যায়’। উত্তর-পূর্ব ভারতের সৌন্দর্য্য, বাঁধভাঙা প্রেম, উদ্দাম ও উষ্ণ যৌনতা, ত্রিকোণ প্রেমের ধার এবং সেই ধারে তৈরি হওয়া ক্ষত – সব মিলিয়ে গানটিতে রয়েছে অদ্ভুত এক মাদকতা। কঙ্গনা রানাউত এবং শাহিদ কাপুরের উষ্ণ অনস্ক্রিন কেমিস্ট্রি থেকে চোখ সরানো দায়।

দেখে নিন সেই গানের ভিডিও।
সর্বশেষ খবর
-
অধ্যাপক নন, প্রশ্ন বানিয়েছে AI! ‘নেট’ পরীক্ষা বাতিল হতেই প্রবল বিতর্ক, কী বলছে শিক্ষামন্ত্রক?
-
নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাই কোর্টের, হেমন্ত সরকারকে ‘প্রতারক’ বলল আন্দোলনকারীরা!
-
বিকল্প জ্বালানি ও ‘ব্রাজিল মডেল’, ভারতের ভবিষ্যৎ কী?
-
‘মা আর নেই’, শুনে হাসপাতালে রওনা দিয়েও শেষ দেখা হল না, ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু যুবকের!
-
যুবভারতী বিপজ্জনক! মাঠের মান বাড়াতে বলল ব্রাজিল, কবে থেকে শুরু প্রস্তুতি?