সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে সাতসকালে লড়াইয়ের বার্তা করণ জোহরের! ব্যাপারটা কী? তাঁর ইনস্টাগ্রামে নজর পড়তেই খুশি সিনে অনুরাগীরা। কারণ, এবার আসতে চলেছে ‘কেশরী চ্যাপ্টার ২’।
ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে করণ লেখেন, ‘কিছু লড়াই হাতিয়ারের সাহায্যে করা যায় না…’। আর তার সঙ্গে সুখবর দেন তিনি। ছবিতে মূল চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমার, অনন্যা পাণ্ডে এবং আর মাধবনকে। আইনজীবী সি শংকরন নাইয়ারের জীবন কাহিনি অবলম্বনে ছবিটি তৈরি করা হয়েছে। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনির পুনরুদ্ধারে ইংরেজদের সঙ্গে তাঁর লড়াইয়ের ছবি ধরে তৈরি হয়েছে ছবিটি। সিনে অনুরাগীদের সকলের মনে আছে, এর আগে ‘কেশরী’ ছবিতে আফগান অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ২১ জন শিখের নিজেদের অধিকার রক্ষার লড়াইকে ফুটিয়ে তোলা হয়েছিল। তাতে হাবিলদার ইশার সিংয়ের ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয়কে। যদিও বাণিজ্যিকভাবে সেভাবে সফল নয় ছবিটি।
আগামী ২৪ মার্চ ছবির টিজার মুক্তি। সব ঠিকঠাক থাকলে আগামী ১৮ এপ্রিল ছবিটি গোটা বিশ্বে মুক্তি পাবে। যদিও এই ছবিটির চলতি মাসের ১৪ মার্চ মুক্তির কথা ছিল। তবে তা পিছিয়ে যায়। কী কারণে অবশ্য ছবি মুক্তি পিছিয়ে গিয়েছে, তা স্পষ্ট নয়। আপাতত ‘কেশরী চ্যাপ্টার ২’ প্রেক্ষাগৃহে গিয়ে দেখার জন্য উত্তেজনায় ফুটছেন দর্শকরা।
View this post on Instagram
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী