সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য জানাজানি হয়ে গিয়েছে, একটি পুত্রসন্তানেরই না কি মুখ দেখতে চলেছেন করিনা কাপুর খান আর সইফ আলি খান! লন্ডনে গিয়ে তাঁরা ভ্রুণের লিঙ্গ নির্ধারণ করিয়েছেন। কেন না, ওদেশে সেটা অবৈধ নয়! তা, সেটা জানাজানির পরই কি নায়িকা বলছেন নিজেকে তিনি মেরে ফেলতে চান? মিডিয়া তাঁকে এতটুকুও নিভৃতি দিচ্ছে না বলে?
উঁহু! ব্যাপারটা ঠিক তা নয়! করিনা নিজেকে মেরে ফেলতে চান রণবীর-ক্যারিনার জন্য! সম্প্রতি ‘ভোগ’ পত্রিকার ‘বেস্ট ফ্রেন্ড ফরএভার’ নামে একটি অনুষ্ঠানে প্রিয় বন্ধু মণীশ মালহোত্রার সঙ্গে গিয়েছিলেন করিনা। সেখানে তাঁর একটি সাক্ষাৎকারও নেওয়া হয়। যেখানে জানতে চাওয়া হয়, ভাই রণবীর কাপুর আর তাঁর প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে এক লিফটে আটকে পড়লে তিনি কী করবেন?
উত্তরটা দিতে এক মুহূর্তও সময় নেননি নায়িকা! হাসতে হাসতে জানিয়েছেন, ”হে ভগবান! এমনটা হলে আমি নিজেকে মেরেই ফেলব!”
তা, কটাক্ষটা করিনা কাকে করলেন বলুন তো? ভাইকে? ক্যাটরিনা কাইফকে? না কি দু’জনকেই?
আপনাদের কী মনে হয়?
সর্বশেষ খবর
-
শতাব্দী রায়ের পিতৃবিয়োগ, ‘১৫ দিনে কী থেকে যে কী হয়ে গেল…’, শোকস্তব্ধ অভিনেত্রী
-
গিলে খাচ্ছে গঙ্গা, শিউলি-কাশফুলে ভরা সামশেরগঞ্জে পুজো যেন শুধুই বিষাদের
-
মস্তিষ্ক, কান, স্নায়ুর জটিল অস্ত্রোপচার! মণিপাল ইএম বাইপাসে পূর্ব ভারতের প্রথম স্কাল বেস ইনস্টিটিউট
-
জেলবন্দি স্বামীর পাশে থাকায় মমতা-রাহুলকে ধন্যবাদ মিলনের স্ত্রীর, শুক্র থেকে নন্দীগ্রামে প্রচার
-
শেয়ার না কিনলেই মামলা! ‘সেবির চিঠি’ দেখিয়ে ফাঁদ, ২৬ লক্ষ খোয়ালেন কলকাতার ব্যবসায়ী