Kareena Karisma

রাজনীতিতে ‘কাপুর সিস্টার্স’! কোন দলের হয়ে ভোটে লড়বেন করিশ্মা-করিনা?

ভোটের মুখে বড় চমক!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৪, ১৫:৩৯

options
link
রাজনীতিতে ‘কাপুর সিস্টার্স’! কোন দলের হয়ে ভোটে লড়বেন করিশ্মা-করিনা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটবাক্স ভারী করতে প্রচারের ময়দানে তারকামুখের ঝলক, এদেশে নতুন নয়। লোকসভা ভোট দুয়ারে কড়া নাড়তেই বিটাউনের দুই কাপুরকন্যার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা জোড়াল হয়েছে। বলিউড মাধ্যম সূত্রে খবর, লোকসভা নির্বাচনের প্রাক্কালেই করিশ্মা কাপুর ও করিনা কাপুরদের রাজনৈতিক অভিষেক ঘটতে চলেছে।

Advertisement

রাজনীতি আর গ্ল্যামার দুনিয়া বর্তমানে ওতপ্রোতভাবে জড়িত। তারকাদের রাজনৈতিক ময়দানে অবতরণের খবর নতুন নয়! এযাবৎকাল বহু তারকা সাংসদ-বিধায়ক পেয়েছে দেশবাসী। সুনীল দত্ত, হেমা মালিনী, জয়া বচ্চন, জয়াপ্রদা থেকে অমিতাভ বচ্চনের মতো প্রথম সারির বহু তারকাকে রাজনীতির ময়দানে দেখা গিয়েছে। অনেকেই ভোটে জিতে রাজ্যসভা ও লোকসভাতে গিয়েছেন। অমিতাভ বচ্চনের যদিও বছর তিনেকের মধ্যেই রাজনৈতিক মোহভঙ্গ হয়েছিল তবে আজও স্বমহিমায় লড়ে যাচ্ছেন হেমা-জয়ারা। এবার শোনা গেল, বলিউডের ‘কাপুর সিস্টার্স’ও রাজনৈতিক কেরিয়ার শুরু করতে চলেছেন। সামনেই লোকসভা। আর সেই আবহেই বলিপাড়ার দুই কাপুরকন্যার রাজনৈতিক ময়দানে অবতরণের জল্পনা শুরু হতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি করিশ্মা-করিনারাও ভোটে লড়ছেন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মন্দিরে লুকিয়ে বিয়ে! বাগদানের ছবি প্রকাশ্যে এনে হাটে হাঁড়ি ভাঙলেন সিদ্ধার্থ-অদিতি]

জানা গিয়েছে, বৃহস্পতিবার বালাসাহেব ভবনে এক অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের হাত ধরে শিব সেনা পার্টিতে যোগ দিতে চলেছেন করিনা এবং করিশ্মা। তবে দুই বোন শিব সেনার হয়ে লোকসভায় লড়বেন কিনা সেটা জানা যায়নি। কিন্তু করিশ্মা-করিনারা যে শিবসেনার হয়ে প্রচার করবেন, সেই জল্পনা তুঙ্গে। তবে চমক এখানেই শেষ নয়! সূত্রের খবর, প্রাক্তন কংগ্রেস সাংসদ গোবিন্দাও নাকি শিবসেনার যোগ দেবেন। শুধু তাই নয়, প্রার্থীও হতে চলেছেন।

Advertisement

[আরও পড়ুন: মিথ্যে যত মিম! প্রাক্তনেরা বর্তমানে দিব্যি আছেন, অনুপমের ‘ঢাকাই’ পোস্টে লাইক পরমের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.